কুণাল ঘোষের প্রশংসায় পার্থ চট্টোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসে ফেরা নিয়ে জল্পনা তুঙ্গে
শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তৃণমূলের প্রাক্তন সাংসদ কুণাল ঘোষের দুটি বই উদ্বোধন করলেন। আর সেই ঘটনাকে ঘিরেই সারদা মামলায় অভিযুক্ত কুণাল ঘোষের তৃণমূলে ফেরা নিয়ে জল্পনা তুঙ্গে।
শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাংসদ কুণাল ঘোষের দুটি বই উদ্বোধন করলেন। আর সেই ঘটনাকে ঘিরেই সারদা মামলায় অভিযুক্ত কুণাল ঘোষের তৃণমূলে ফেরা নিয়ে জল্পনা তুঙ্গে। তবে এনিয়ে কোনও কথা বলতে রাজি হননি পার্থ চট্টোপাধ্যায় কিংবা কুণাল ঘোষ, কেউই। পথ হারাবো বলেই এবং শাস্তির পরে বই দুটি প্রকাশ করেন পার্থ চট্টোপাধ্যায়।

কুণালের প্রশংসায় পার্থ
বই প্রকাশ অনুষ্ঠানের পরে পার্থ চট্টোপাধ্যায় কুণাল ঘোষের প্রশংসা করেন। তিনি বলেন, পাঠক হিসেবে তিনি সবসময় কুণাল ঘোষের লেখা পড়তে ভালো বাসেন। কুণাল ঘোষের লেখা সবসমই তাঁকে খুশি করে বলে জানিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। কুণাল ঘোষের লেখা সবসময় ব্যথার পাশাপাশি সত্য বলার সাহসকে তুলে ধরে বলে মনে করেন পার্থ চট্টোপাধ্যায়। কুণাল ঘোষের লেখা সবকটি বই তিনি পড়েছেন বলেও জানিয়েছেন।

পার্থ চট্টোপাধ্যায় অনুপ্রেরণা দেন, বললেন কুণাল
অন্যদিকে কুণাল ঘোষ বলেছেন, পার্থ চট্টোপাধ্যায় তাঁকে সবসময়ই অনুপ্রেরণা দেন লেখার জন্য।

তৃণমূলের প্রতাপশালী ছিলেন কুণাল
২০১১ সালে রাজ্যে ক্ষমতায় আসে তৃণমূল। সেই সময় তৃণমূলে প্রবল ক্ষমতাশালী ছিলেন কুণাল ঘোষ। কিন্তু সারদা মামলায় অভিযুক্ত হওয়ার পরেই তাঁকে তৃণমূল থেকে সাসপেন্ড করা হয়। ২০১৩ সালের ২৩ নভেম্বর তাঁকে প্রথমবারের জন্য গ্রেফতার করা হয়। ২০১৮-র ১৪ নভেম্বর পর্যন্ত রাজ্যসভার সদস্য ছিলেন তিনি।

দলে ফেরানোর সম্ভাবনা নেই
তবে শীর্ষস্থানীয় তৃণমূল নেতা জানিয়েছেন, কুণাল ঘোষকে দলে ফেরানোর কোনও সম্ভাবনাই নেই।












Click it and Unblock the Notifications