তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়কে 'কমেডিয়ান' বলে কটাক্ষ! ফের খবরে বিজেপির সায়ন্তন

তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়কে 'কমেডিয়ান' বলে কটাক্ষ! ফের খবরে বিজেপির সায়ন্তন

পুরভোটের আগে বিজেপি বনাম তৃণমূল কংগ্রেস তরজা তুঙ্গে। দুই শিবিরের নেতারা একে অপরকে ক্রমাগত কটাক্ষ করে চলেছেন। কয়েকদিন আগে , তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় দিলীপ ঘোষকে 'জোকার' বলে কটাক্ষ করেন। আর এবার তার পাল্টা উত্তর আসতে শুরু করেছে বিজেপি শিবির থেকে।

পার্থকে আক্রমণ

পার্থকে আক্রমণ

'জোকার' মন্তব্যের পাল্টা প্রতিশোধে বিজেপির তরফে নামেন সায়ন্তন বসু। পার্থ চট্টপাধ্যায়ের দিকে আক্রমণ শানিয়ে সায়ন্তন বসু বিজেপির তরফে পার্থ চট্টোপাধ্যায়কে 'কমেডিয়ান' বলে কটাক্ষ করেন। আর সেই মন্তব্য নিয়েই বাংলার রাজনীতিতে তোলপাড় পড়ে গিয়েছে।

কোন কটাক্ষ সায়ন্তনের

কোন কটাক্ষ সায়ন্তনের

সায়ন্তন বসু বলেন, ' রোজ রাতে মানুষ টেলিভিশনের সামনে বসে কমেডি শো না দেখে পার্থ চট্টোপাধ্যায়কে দেখেই মজা পেতে পারেন।' এমন মন্তব্য ঘিরেই ফের একবার উত্তাল হয়েছে বাংলার রাজনীতি।

মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ

মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ

শুধু তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়কেই নয়, মমতা বন্দ্যোপাধ্যায়কেও কটাক্ষ করতে ছাড়েননি সায়ন্তন বসু। প্রসঙ্গত, আগামী ১ এপ্রিল থেকে ১০৯ টি চেকপোস্ট তুলে দেওয়া নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কয়েকটি ঘোষণা করেন। আর সেই বিষয়ে তৃণমূল সুপ্রিমোকে কটাক্ষ করে সায়ন্তন বসু বলেন, 'রাজ্যবাসীকে এপ্রিল ফুল বানাতেই এমন ঘোষণা মুখ্যমন্ত্রীর।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+