Parliament Winter Session 2023: দু'দিনে ১৪২ জন সাংসদ সাসপেন্ড, ২০২৪-র ট্রেলর বললেন দিলীপ ঘোষ
দুদিনে লোকসভা ১৪২ জন সাংসদের বহিষ্কার। পুরোটাই ২০২৪-র লোকসভা ভোটের ট্রেলর বলে আক্রমণ করলে বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। তিনি বলেছেন যাঁদের সাসপেন্ড করা হয়েছে তাঁরা কেউ আর ফিরতে পারবেন না লোকসভার অধিবেশনে। এটাই তাঁদের সংসদ ভবনে শেষ প্রবেশ ছিল।
চলতি শীতকালীন অধিবেশনে এক কথায় নজির তৈরি হয়েছে। এক অধিবেশনে এতোজন বিরোধী দলের সাংসদকে আগে সাসপেন্ড করা হয়নি কখনও। ভারতের সংসদীয় গণতন্ত্রের ইতিহাসে যাকে বলে নজিরবিহীন এবং প্রথম ঘটনা। গতকাল একসঙ্গে ৯৭ জন সাংসদকে সাসপেন্ড করা হয়েছিল। তার পরের দিন মঙ্গলবার অধিবেশন শুরু হতেই ফের উত্তাল হয়ে ওঠে সংসদের দুই কক্ষ। একে একে সাসপেন্ড করা হয় ৪৯ জন সাংসদকে।

গতকাল থেকে উত্তাল হয়ে রয়েছে সংসদ। সংসদ হামলার বর্ষপূর্তির দিনে হঠাৎ করেই নতুন সংসদ ভবনে প্রবেশ করে ২ আগন্তুক। তাঁরা স্প্রে বোতল নিয়ে ভেতরে প্রবেশ করেছিল। কোনও কিছু করার আগেই তাঁদের গ্রেফতার করে নিরাপত্তা রক্ষীরা। এই ঘটনায় এখনও পর্যন্ত ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
সংসদের নিরাপত্তা বলয় এড়িয়ে কীভাবে এই দুই আগন্তুক স্প্রে বোতল নিয়ে প্রবেশ করল ভেতরে তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিরোধীরা। তদন্তে জানা গিয়েছিল বিজেপি সাংসদের পাস নিয়ে দুই আগন্তুক সংসদ ভবনে প্রবেশ করেছিল। সেই বিজেপি সাংসদের বহিষ্কার দাবি করেছিল বিরোধীরা। এই নিয়ে উত্তাল হয়ে উঠেছিল সংসদের দুই কক্ষের অধিবেশন।
১৩ তারিখের পর থেকে তুমুল বিক্ষোভে উত্তাল সংসদের দুই কক্ষে দফায় দফায় বিরোধী দলের সাংসদরা। তারপরেই একে একে বহিষ্কার করা শুরু হয়। পুরোটাই অনৈতিক সিদ্ধান্ত বলে অভিযোগ করে বিক্ষোভ শুরু হয়। তারপরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরব হয়েছেন। তিনি বলেছেন অনৈতিক আচরণ করছে বিরোধীরা।
সংসদ ভবনের মধ্যে নিজেদের স্বার্থের কথা ভেবেই কাজ করছেন মানুষের কথা ভেবে কাজ করছেন না।বিরোধী দলের সাংসদরা যেভাবে সংসদ ভবনের ভেতরে আচরণ করছেন সেটা একেবারেই মেনে নেওয়া যায় না বলে পাল্টা আক্রমণ শানিয়েছেন দিলীপ ঘোষ। এভাবে কোনও দেশেই বিরোধীরা বিক্ষোভ দেখান না। ইতিমধ্যেই আবার সংসদ চত্ত্বরে তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিক্ষোভ দেখানোর সময় রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়কে নিয়ে বিভিন্ন অঙ্গভঙ্গি করেন।
সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তাতে দেখা গিয়েছে কল্যাণ বন্দ্যোপাধ্যায় জগদীপ ধনখড়কে নকল করে অঙ্গভঙ্গি করছেন আর সেটার ভিডিও করছের কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। বাকি সাংসদরা কল্যাণের অঙ্গভঙ্গি দেখে অট্ট হাসিতে ফেটে পড়ছেন। সংসদ ভবনের ভেতরে এই ধরনের ঘটনা নজিরবিহীন। এবং এর তীব্র নিন্দা করেছে বিজেপি। বিরোধী দলের সাংসদরা সব সীমা অতিক্রম করে যাচ্ছেন বলে অভিযোগ করেছেন তাঁরা।












Click it and Unblock the Notifications