বেতন পরিকাঠামোর পুনর্গঠনের দাবি, মুখ্যমন্ত্রীকে রক্ত দিয়ে চিঠি লিখলেন পার্শ্বশিক্ষকরা
বেতন পরিকাঠামোর পুনর্গঠনের দাবি, মুখ্যমন্ত্রীকে রক্ত দিয়ে চিঠি লিখলেন পার্শ্বশিক্ষকরা
বেতন পরিকাঠামোর পুনর্গঠনের দাবি তুলে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে রক্ত দিয়ে চিঠি লিখলেন পার্শ্বশিক্ষক ঐক্য মঞ্চে উপস্থিত ১২জন শিক্ষক। বিধাননগর থেকে তা রবিবারই পোস্ট করা হয় মুখ্যমন্ত্রী ঠিকানায়। মুখ্যমন্ত্রীর হাতে এই চিঠি পৌঁছলে প্রশাসন ইতিবাচক পদক্ষেপ না করলে সশরীরে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়ে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার ভাবনা আন্দোলনকারীদের।

আন্দোলনকারী পার্শ্বশিক্ষক সূত্রে জানা গিয়েছে, পার্শ্বশিক্ষক ঐক্য মঞ্চের আহ্বায়ক ভগীরথ ঘোষ সিরিঞ্জ দিয়ে আঙুল থেকে রক্ত বের করে মুখ্যমন্ত্রীর উদ্দেশে চিঠি লেখেন। বাবার শেষকৃত্য সেরেই আন্দোলন কর্মসূচিতে যোগ দেওয়া চন্দ্রচূড় গঙ্গোপাধ্যায়ও শামিল ছিলেন এই কর্মযজ্ঞে।
এছাড়াও প্রমিতা বাগচি, স্মার্ট মুখোপাধ্যায়-সহ মোট ১২ জনের রক্তে লেখা চিঠি পৌঁছবে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। এক একজন এক একধরনের দাবি জানিয়েছেন চিঠিতে। কেউ লিখেছেন 'দিদি আমাদের বাঁচান', তো কারও কাগজ লাল হয়েছে 'ভাতা নয়, দিদি বেতন চাই' বার্তায়। আবার কারও দাবি, 'দিদি, বেতন কাঠামো দিন।' 'দিদি, আমার পরিবারকে রক্ষা করুন'ও লেখা রক্ত দিয়ে।
সল্টলেকে বিকাশভবনের অদূরে বিধাননগর মেলামাঠ সংলগ্ন ফুটপাতে দিনরাত ব্যাপী লাগাতার আন্দোলন কর্মসূচিতে বসেছে পার্শ্বশিক্ষক ঐক্য মঞ্চ এবং বৃহত্তর গ্র্যাজুয়েট টিচার অ্যাসোসিয়েশন। রাজ্য সরকারের এই দুই শ্রেণির শিক্ষকদের অবস্থান কর্মসূচি শুরু হয়েছিল। দুটি পৃথক মঞ্চ বানিয়ে সেখানে রাত কাটাচ্ছিলেন শিক্ষকরা। দ্বিতীয় কর্মসূচি শুরুর সাতদিন পর শেষ হয়। এখনও চলছে পার্শ্বশিক্ষক ঐক্য মঞ্চের আন্দোলন।
পার্শ্বশিক্ষকদের অভিযোগ, সেখানে কোনও টয়লেটের ব্যবস্থা নেই। মহিলাদের অসহনীয় পরিস্থিতির মধ্যে পড়তে হচ্ছে। অবস্থান মঞ্চে তীব্র জলাভাব। পানীয় জলটুকুও কিনে খেতে হচ্ছে। এর পাশাপাশি এই করোনার সময় স্যানিটাইজেশনের কোনও ব্যবস্থা না থাকায় শারীরিক নিরাপত্তাহীনতার মুখে পড়েছেন মঞ্চে অবস্থানকারী কয়েকশো পার্শ্বশিক্ষক এবং শিক্ষিকা।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications