Panchayat Election 2023: ভোটের বাকি চার দিন, বাহিনী বণ্টন নিয়ে বড় নির্দেশ হাইকোর্টের, জেনে নিন বিস্তারিত
প্রতি ভোট কেন্দ্রে অর্ধেক কেন্দ্রীয় বাহিনী অর্ধেক রাজ্য পুলিশ মোতায়েন করতে হবে। নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। অবশেষে কাটল বাহিনী বণ্টনের জটিলতা। বুথে বুথে একজন করে সশস্ত্র নিরাপত্তারক্ষী না থাকলে ভোটের ডিউটিতে যাবেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন
পঞ্চায়েত নির্বাচনে সমস্ত ভোট গ্রহণ কেন্দ্রে অর্ধেক রাজ্য পুলিশ ও অর্ধেক কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা দিতে নির্দেশ কলকাতা হাইকোর্টের।নিরাপত্তা দেখার দায়িত্বে থাকবেন আইজি বিএসএফের একজন নোডাল অফিসার। প্রধান বিচারপতি টিএস শিবাজ্ঞানম ও বিচারপতি হিরন্ময় ভট্রাচার্যর ডিভিশন বেঞ্চ এদিন এই নির্দেশ দিয়েছে।

আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছেন প্রতি বুথে একজন করে রাজ্য পুলিশ এবং একজন করে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান থাকবে। বুথের ভেতরে আইনশৃঙ্খলা সুনিশ্চিত করার দায়িত্ব প্রিসাইডিং অফিসারের। ভোট গণনা পর্যন্ত এই নির্দেশ বহাল থাকবে।
পোলিং বুথে পোলিং অফিসারদের নিরাপত্তার দাবিতে মামলা করেছিল শিক্ষকদের সংগঠন যৌথ সংগ্রামী মঞ্চ। ভোট কর্মীদের নিরাপত্তার কথা ভেবে সব বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে বলে আর্জি জানায় তারা। আদালতে রাজ্য নির্বাচন কমিশনের আইনজীবী জানান, কেন্দ্রীয় বাহিনী ও রাজ্যপুলিশ যৌথ ভাবে কাজ করছে।
কেন্দ্রের বক্তব্য হিসাব মত প্রায় ৬০ হাজার কেন্দ্রীয় বাহিনী দেওয়া হয়েছে। বাকি প্রায় ৭০ হাজার রাজ্য পুলিশ থাকবে। সেক্ষেত্রে ৫০-৫০ ব্যাবহার করা যেতে পারে। রাজ্য সরকার দাবি করেছিল ৭০% থাকবে রাজ্য পুলিশের সশস্ত্র বাহিনী। বাকি ৩০% থাকবে কেন্দ্রীয় বাহিনী। রাজ্যের সেই আবেদন এদিন খারিজ করে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।

পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে প্রথম থেকেই টানাপোড়েন চলছিল। প্রথমে রাজ্য সরকার এবং রাজ্য নির্বাচন কমিশন রাজি হয়নি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনে। হাইকোর্ট ভোট পূর্ব বর্তী হিংসা দেখার পরেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছিল। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছিল কমিশন। কিন্তু সেখান থেকে আবার হাইকোর্টে ফিরিয়ে েদওয়া হয় মামলা।
প্রথমে ২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চেয়েিছল কমিশন। তাই নিয়ে ফের হাইকোর্টে মামলা হয়। শেছে আরো ৮০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চায় কমিশন। বাহিনী পাঠানো নিয়েও কেন্দ্র-রাজ্য টানাপোড়েন চলেছে। কোন জেলায় কত বাহিনী মোতায়েন হবে সেটাও ঠিক করতে চাইছিল না কমিশন। শেষে তা নিয়ে সিদ্ধান্ত হলেও কোথায় কী অনুপাতে বাহিনী বণ্টন হবে সেটা ঠিক করে দিয়েছে হাইকোর্ট।












Click it and Unblock the Notifications