Panchayat Election 2023: পুলিশ নিয়ে ভয়ঙ্কর ভুল পদক্ষেপ রাজ্যের! সরকারকে সতর্ক করলেন শুভেন্দু
Panchayat Election 2023: কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েত ভোট করানোর নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ। যে রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছে রাজ্য নির্বাচন কমিশন।
সূত্রের খবর, রাজ্যে পুলিশকর্মী পর্যাপ্ত নয়, এটা আদালত কীভাবে বুঝল, তা নিয়ে প্রশ্ন উঠেছে সরকারের অন্দরেই। রাজ্য বা কমিশনের কাছ থেকে রাজ্যের পুলিশবাহিনী সম্পর্কে পর্যাপ্ত তথ্য পেশের সুযোগ দেওয়া হয়নি বলেও অভিযোগ।

এই আবহে রাজ্য সরকার পুলিশের বিভিন্ন পদে দ্রুত কয়েক হাজার নিয়োগ তড়িঘড়ি করতে চলেছে বলে চাঞ্চল্যকর দাবি করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই পদক্ষেপ যে বড় ভুল হবে, রাজ্যের স্বরাষ্ট্র সচিব বিপি গোপালিকাকে পাঠানো চিঠিতে সে ব্যাপারে সতর্কও করে দিয়েছেন তিনি। এমন পরিকল্পনা বাস্তবায়ন না করার পক্ষেও সওয়াল শুভেন্দুর।
I have received credible information from within the Department that the WB Home Department is planning to induct 9 thousand Trainee Recruits urgently into the Force by posting them hurriedly after wrapping up their Training Process within 7 days.
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) June 17, 2023
WB Govt intends to deploy them… pic.twitter.com/ReanZke7iS
শুভেন্দু অধিকারী টুইটে লেখেন, বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি রাজ্য সরকারের স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতর পুলিশ বিভাগে ৯ হাজার ট্রেনি নিয়োগ করতে চলেছে। ৭ দিনের মধ্যে তাঁদের প্রশিক্ষণ পর্ব শেষ করে নিয়োগের পরিকল্পনা রয়েছে সরকারের। তাঁদের পঞ্চায়েত নির্বাচনেও ডিউটি করতে পাঠানো হবে।

শুভেন্দুর দাবি, প্রশিক্ষণের বিষয়গুলিতে কাটছাঁট করে রাজ্য সরকার দ্রুত নিয়োগের পথে হাঁটছে এ কারণেই যাতে নির্বাচনের জন্য প্রয়োজনীয় পুলিশকর্মীর ঘাটতির পরিমাণ কম দেখায়। এতে পুলিশ প্রশিক্ষণের আইন, বিধি লঙ্ঘন করা হচ্ছে বলে বিপি গোপালিকাকে পাঠানো চিঠিতে উল্লেখ করেছেন বিরোধী দলনেতা।

শুভেন্দু সরকারকে সতর্ক করে চিঠিতে লিখেছেন, এই ধরনের নিয়োগ সম্পূর্ণ বেআইনি হতে চলেছে। প্রশাসনিক স্তরে যা ভুল সিদ্ধান্তও বটে। অল্প সময়ে প্রশিক্ষণ পর্ব শেষ করে যাঁদের নিয়োগ করা হবে তাঁরা সঠিকভাবে জানবেনই না কোন পরিস্থিতিতে কী করণীয়। ফলে আইন-শৃঙ্খলা সামাল দেওয়ার প্রশ্নেও সমস্যা দেখা দেবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন শুভেন্দু।
রাজ্যের বিরোধী দলনেতা চিঠিতে লেখেন, অনেক আগেই বিষয়টির প্রতি দৃষ্টি আকর্ষণ করলাম। আশা রাখি, বেআইনি এই কাজ বন্ধ করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে।
-
ভোটদান বা ভোটে লড়া মৌলিক অধিকার নয়, এক রায়ে স্পষ্ট করে দিল সুপ্রিম কোর্ট -
বাদ পড়া নামের চেয়ে জয়ের ব্যবধান কম না হলে নির্বাচনের ফলাফলে হস্তক্ষেপ করা যাবে না, এসআইআর প্রসঙ্গে জানাল সুপ্রিম কোর্ট -
পশ্চিমবঙ্গ ভোটার তালিকা সংশোধন নিয়ে আশঙ্কার কথা শোনাল সুপ্রিম কোর্ট -
ইরান-মার্কিন উত্তেজনা বাড়ছেই! ট্রাম্পের নৌ-অবরোধের হুমকিকে উপহাস তেহরানের গালিবাফের, দিলেন পাল্টা হুঁশিয়ারি -
আশা ভোঁসলে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি, কিংবদন্তি শিল্পীর দ্রুত আরোগ্য কামনায় ভক্তরা -
হরমুজ প্রণালী থেকে ইরানের মাইন অপসারণ শুরু মার্কিন নৌবাহিনীর -
'অস্ত্র জোগালে ফল ভালো হবে না', ইরানের সঙ্গে শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার মাঝেই চিনকে হুমকি দিয়ে বসলেন ট্রাম্প -
ধ্রুপদী সঙ্গীত থেকে পপ, সব গানেই সাবলীল, কিংবদন্তি আশা ভোঁসলের আট দশকের স্বর্ণালি সঙ্গীত সফর একনজরে -
হরমুজ নিয়ে মাত্রাতিরিক্ত দাবিদাওয়া জানিয়ে চলেছে আমেরিকা, বিরক্ত ইরান -
আমেরিকার 'অযৌক্তিক' দাবির কারণেই ভেস্তে গেল শান্তি আলোচনা, কী কী অভিযোগ ইরানের -
SIR: ভোটার তালিকা থেকে নাম বাদ পড়াদের অন্তর্বর্তীকালীন আবেদনে সাড়া দিল না সুপ্রিম কোর্ট -
ওয়াংখেড়েতে মুম্বইকে ১৮ রানে হারিয়ে দাপুটে জয় বেঙ্গালুরুর









Click it and Unblock the Notifications