বিজেপিতে বিরাট ভাঙন, দলে দলে তৃণমূলে যোগদানের হিড়িক উত্তর ২৪ পরগনার অর্জুন-গড়ে

বিজেপিতে বিরাট ভাঙন, দলে দলে তৃণমূলে যোগদানের হিড়িক উত্তর ২৪ পরগনার অর্জুন-গড়ে

অর্জুন-গড়ে ভাঙন অব্যাহত বিজেপিতে। দলে দলে তৃণমূলে ফিরছেন নেতা-কর্মীরা। ভাটপাড়ার পর টিটাগড়ে ভাঙন ধরল পদ্মশিবিরে। বারাকপুর বিধানসভা কেন্দ্রের অধীন টিটাগড়ে হাজারদুয়েক বিজেপিকর্মী তৃণমূলে যোগদান করেন। নিহত মণীশ শুক্লার ঘনিষ্ঠ দুই বিজেপি নেতা সদলবদলে যোগদান করেন তৃণমূলে।

অর্জুন-গড়ে বিজেপিতে বিরাট ভাঙন

অর্জুন-গড়ে বিজেপিতে বিরাট ভাঙন

বারাকপুরের তৃণমূল বিধায়ক রাজ চক্রবর্তী ও তৃণমূলের দমদম-বারাকপুর জেলা কমিটির সভাপতি পার্থ ভৌমিকের হাত ধরে তাঁরা যোগদান করলেন। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদানের মঞ্চে তাঁদের হাতে পতাকা তুলে দেন রাজ চক্রবর্তী ও পার্থ ভৌমিক। এই যোগদান মেলা ঘিরে প্রবল উৎসাহ ছিল তৃণমূলের মধ্যে।

বিজেপিকে শূন্য করে ছাড়বে তৃণমূল

বিজেপিকে শূন্য করে ছাড়বে তৃণমূল

তৃণমূলে এই বিপুল যোগদানের পর পার্থ ভৌমিক বলেন, একুশের নির্বাচনের পর নিচুতলার নেতা-কর্মীরা যেভাবে বিজেপি ছেড়ে আসছেন, তাতে তাঁদের দলের শক্তি বৃদ্ধি পাচ্ছে। আগামী দিনে পুরসভা নির্বাচনে এই পুরসভায় তাঁরা নিরুঙ্কুশ প্রাধান্য তো পাবেই, বিজেপিকে শূন্য করে ছাড়বে তৃণমূল। মানুষ বিজেপিকে ছুড়ে ফেলে দেবে।

যোগদান নিয়ে তৃণমূল বনাম বিজেপি তরজা

যোগদান নিয়ে তৃণমূল বনাম বিজেপি তরজা

বিজেপির দাবি, ভয় দেখিয়ে শাসকদলে যোগদান করানো হচ্ছে। এলাকায় সন্ত্রাসের ফলশ্রুতি হল এই যোগদান। যদিও বিজেপির এই দাবি সমূলে উৎখাত করেছে তৃণমূল। তৃণমূল নেতা পার্থ ভৌমিকের কথায়, বিজেপি সন্ত্রাস রুখতেই এলাকার রাজনৈতিক কর্মীরা ঘাসফুল শিবিরে আসছেন। তৃণমূলের শক্তি বাড়াচ্ছেন বিজেপি বিরুদ্ধে প্রতিবাদ জানাতে।

তিন বিদায়ী কাউন্সিলর তৃণমূল কংগ্রেসে

তিন বিদায়ী কাউন্সিলর তৃণমূল কংগ্রেসে

গত মাসে বিজেপিতে ভাঙন ধরেছিল। তৃণমূলে যোগ দিয়েছিলেন বিজেপি সাংসদের ঘনিষ্ট তিন বিদায়ী কাউন্সিলর। তৃণমূলের জেলা সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিকের হাত ধরে শাসক শিবিরে যোগ দিয়েছিলেন ভাটপাড়া পুরসভার ৯, ১১ ও ১২ নম্বর ওয়ার্ডের তিন বিদায়ী কাউন্সিলর। ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সোহন প্রসাদ চৌধুরী ছিলেন সাংসদ অর্জুন সিংয়ের অত্যন্ত ঘনিষ্ঠ।

দলবদলে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান

দলবদলে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান

একইসঙ্গে ৯ নম্বর ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলর জ্যোতি সাউ ও তাঁর স্বামী অরুণ সাউও দলবদলে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন। আর ১২ নম্বর ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলর গীতা যাদবের সঙ্গে তৃণমূলে যোগ দেন প্রাক্তান কাউন্সিলর কানাই জয়সওয়াল, যুব নেতা তরুণ সাউ প্রমুখ। বিধায়ক পার্থ ভৌমিক, সুবোধ অধিকারী, নারায়ণ গোস্বামী ও সোমনাথ শ্যামও উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন তৃণমূল নেতা দেবজ্যোতি ঘোষ, জিতেন্দ্র সাউ, গোপাল রাউত, অমিত সাউ প্রমুখ।

উত্তর ২৪ পরগনাজুড়ে তৃণমূলে যোগদানের হিড়িক

উত্তর ২৪ পরগনাজুড়ে তৃণমূলে যোগদানের হিড়িক

ভাটপাড়া ও টিটাগড় ছাড়াও নৈহাটিতেও দলবদল হয়। বিজেপি ছেড়ে এখানে তৃণমূলে যোগদান করেন বিজেপির বারাকপুর সাংগঠনিক জেলার এক সদস্য সহ জনা কয়েক বিজেপি কর্মী। বনগাঁ বিজেপিতেও ভাঙনের সম্ভাবনা জোরদার হয়েছে। উত্তর ২৪ পরগনাজুড়ে তৃণমূলে যোগদানের হিড়িক পড়েছে।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+