ভোটের মুখে তৃণমূলে যোগদানের হিড়িক, জঙ্গিপুরে শ’য়ে শ’য়ে নেতা-কর্মী বিজেপি ছাড়ছেন

২০২১-এর নির্বাচনোত্তর পর্বে তৃণমূল কংগ্রেসে যোগদানের হিড়িক পড়ে গিয়েছে। সেই যোগদানের ধারা অব্যাহত এখনও। আগামী ৩০ সেপ্টেম্বর ভবানীপুরে উপনির্বাচন আর একইদিনে সাধারণ নির্বাচন মুর্শিদাবাদ জেলার দুই কেন্দ্রে।

২০২১-এর নির্বাচনোত্তর পর্বে তৃণমূল কংগ্রেসে যোগদানের হিড়িক পড়ে গিয়েছে। সেই যোগদানের ধারা অব্যাহত এখনও। আগামী ৩০ সেপ্টেম্বর ভবানীপুরে উপনির্বাচন আর একইদিনে সাধারণ নির্বাচন মুর্শিদাবাদ জেলার দুই কেন্দ্রে। নির্বাচন যত এগিয়ে আসছে ততই তৃণমূল কংগ্রেসের শক্তিবৃদ্ধি হচ্ছে।

ভোটের মুখে জঙ্গিপুরে শ’য়ে শ’য়ে তৃণমূলে যোগদানের হিড়িক

শনিবার জঙ্গিপুরে তৃণমূলের শক্তিবৃদ্ধি হল। রাজ্যের বিদ্যুৎ দফতরের প্রতিমন্ত্রী আখরুজ্জামান এবং জঙ্গিপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী জাকির হোসেনের হাত ধরে দুই শতাধিককর্মী যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। এর ফলে ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পরে এবং জঙ্গিপুর কেন্দ্রে সাধারণ নির্বাচনের আগে শক্তি বাড়ল তৃণমূল কংগ্রেসের।

জঙ্গিপুর বিধানসভা কেন্দ্রের বাম প্রার্থীর মৃত্যুতে ভোট স্থগিত হয়ে গিয়েছিল। নির্বাচন কমিশন একুশের নির্বাচনের ফল প্রকাশের চার মাস পর ভোট ঘোষণা করল স্থগিত থাকা দুই কেন্দ্রে এবং একটি কেন্দ্রে উপনির্বাচনও ঘোষিত হল। এই ভোট সংঘটিত হবে নির্বাচনী ফলপ্রকাশের পর প্রায় পাঁচ মাসের মাথায়।

রাজ্যের প্রতিমন্ত্রী আখরুজ্জামান এবং জঙ্গিপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী জাকির হোসেনের হাত ধরে জরুল গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে দুই শতাধিক বিজেপিকর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। এখনও নির্বাচনী প্রচার শুরু হয়নি। এরই মধ্যে জঙ্গিপুর কেন্দ্রের ঘর গুছিয়ে নিচ্ছে তৃণমূল। কয়েকদিন আগে এই বিধানসভা ক্ষেত্রের কানুপুর, জরুল এবং জামুয়ার গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে প্রায় ৭০০ বিজেপি ও কংগ্রেস কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিলেন। আবারও সেই জরুলেই ভাঙন বিজেপিতে।

জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র গৌতম ঘোষ বলেন, জঙ্গিপুর কেন্দ্রে জাকির হোসেনের জয় নিয়ে আমরা চিন্তিত নই। আমরা শুধু ভাবছি জাকির হোসেন সাহেবের জয়ের মার্জিন কতটা বাড়াতে পারব তা নিয়ে। একুশের নির্বাচনের পর যে সংখ্যায় বিজেপি, কংগ্রেস ও বামফ্রন্ট ছেড়ে নেতা, কর্মী ও সমর্থকরা যোগ দিচ্ছেন তৃণমূলে, তাতে এবার জয়ের মার্জিন অনেকটাই বাড়বে।

তিনি বলেন, তৃণমূল যেভাবে বাড়ছে তাতে জয়ের মার্জিন অনেকটাই বাড়বে এক ধাক্কায়, তা নিশ্চিত। আর তৃণমূলের এই যোগদানের জোয়ারে বিরোধীরা প্রচারের লোকও খুঁজে পাবে না। এমনকী ভোট দেওয়ার লোকও পাবে না বিরোধীরা। তৃণমূল কংগ্রেসের তরফে জানানো হয়েছে, ভোট প্রচারে বিধিনিষেধ জারি থাকায় জঙ্গিপুরের তৃণমূল কংগ্রেস নেতারা দলের কর্মীদেরকে নিয়ে ছোট ছোট কর্মিসভা করছেন। জঙ্গিপুরের সাংসদ, জেলা ও ব্লক নেতারা এবং প্রার্থী কর্মীদের নিয়ে এলাকায় এলাকায় বৈঠক করছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+