বিজেপিতে বড় ধাক্কা অর্জুন-গড়ে! দলে দলে তৃণমূলে যোগদানে ফাঁকা হচ্ছে গেরুয়া শিবির

ভাটপাড়া পুরসভায় অনাস্থা এনেছে তৃণমূল। সেই পরীক্ষার আগে বড়সড় ভাঙন ধরল গেরুয়া শিবিরে। বিজেপি ছেড়ে পাঁচ শতাধিক কর্মী যোগদান করলেন তৃণমূলে কংগ্রেসে।

ভাটপাড়া পুরসভায় অনাস্থা এনেছে তৃণমূল। সেই পরীক্ষার আগে বড়সড় ভাঙন ধরল গেরুয়া শিবিরে। বিজেপি ছেড়ে পাঁচ শতাধিক কর্মী যোগদান করলেন তৃণমূলে কংগ্রেসে। এই য়োগদানে জোর ধাক্কা খেলেন সাংসদ অর্জুন সিং। তাঁর ঘনিষ্ঠ নেতা গোপাল রাউতের নেতৃত্বে পাঁচ শতাধিক কর্মীর তৃণমূলে 'ঘরওয়াপসি' হল।

মোহভঙ্গ, দলে দলে তৃণমূলে

মোহভঙ্গ, দলে দলে তৃণমূলে

লোকসভা নির্বাচনের আগে ও পরে তৃণমূলে ভাঙন ধরেছিল ভাটপাড়ার বিস্তীর্ণ এলাকায়। তার জেরে বারাকপুরে তৃণমূলের হাত থেকে লোকসভা আসন কেড়ে নিয়েছিলেন অর্জুন সিং। হাতছাড়া হয়েছিল ভাটপাড়া পুরসভাও। এবার সেখানে উলটপুরান। বিজেপিতে গিয়ে মোহভঙ্গ হওয়ায় ফের দলে দলে তৃণমূলে ফিরছেন দলত্যাগীরা।

ভাটপাড়ায় প্রতিবাদ সভায় যোগদান

ভাটপাড়ায় প্রতিবাদ সভায় যোগদান

নাগরিকত্ব সংশোধনী বিল আইনে পরিণত হওয়ার পরই প্রতিবাদে গর্জে ওঠে বাংলার মানুষ। ভাটপাড়ায় প্রতিবাদ সভা করে তৃণমূলে। তৃণমূলের সেই সভায় বরানগরের বিধাক তাপস রায় ও বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষের হাত ধরে ৫ শতাধিক নেতা-কর্মী য়োগ দেন তৃণমূলে।

অর্জুন সিংয়ের ঘনিষ্ঠদের যোগদান

অর্জুন সিংয়ের ঘনিষ্ঠদের যোগদান

তৃণমূলের দাবি, বিজেপি ছেডে এদিন যাঁরা যোগ দিলেন তৃণমূলে তাঁরা সবাই প্রায় অর্জুন সিংয়ের ঘনিষ্ঠ। এর ফলে জবরদস্ত ধাক্কা খেলেন বিজেপির সাংসদ। কারণ সামনেই ভাটপাড়া পুরসভার আস্থা ভোট। তার আগে এই ভাঙন বিজেপির কাছেও মহা চিন্তার। রাজনৈতিক মহলও মনে করছে হঠাৎ করে ভাটপাড়ার বুকে এত বড় ভাঙন বিজেপির কাছে বড় ধাক্কার।

ভাটপাড়া পুরসভা শীঘ্রই দখলে আসবে

ভাটপাড়া পুরসভা শীঘ্রই দখলে আসবে

তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ বলেন, ভাটপাড়া পুরসভা শীঘ্রই আমাদের দখলে আসবে। ইতিমধ্যেই সংখ্যাগরিষ্ঠ সংখ্যা আমাদের সঙ্গে আছে। আরও চারজন আমাদের সঙ্গে যোগযোগ রাখছেন। তাঁরাও শীঘ্রই যোগ দেবেন তৃণমূলে। আস্থা ভোটের আগে বিজেপি ছেড়ে এই যোগদান তৃণমূলকে আরও শক্তিশালী করল।

বিজেপিকে ভেঙে তৃণমূল বিধায়কের দাবি

বিজেপিকে ভেঙে তৃণমূল বিধায়কের দাবি

বিজেপিকে ভেঙে তৃণমূল বিধায়কের দাবি, ভাটপাড়ায় কোনও বাহুবলির রাজত্ব চলবে না। এই মুহূর্তা বারাকপুর লোকসভায় ভোট হলে বিজেপি লক্ষাধিক ভোটে পরাজিত হবে। মানুষ ভুল বুঝতে পেরেছে। তাই অর্জুন ঘনিষ্ঠরাও তৃণমূলে ফিরে আসছে। ৪ জানুয়ারি ভাটপাড়ায় আস্থা ভোট। ওইদিনই বিজেপির দখলমুক্ত হবে ভাটপাড়া।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+