বিরোধীরা আক্রান্ত রাজ্যে, কলকাতা হাইকোর্টের দ্বারস্থ শুভেন্দু

লোকসভা নির্বাচন মিটে ফল প্রকাশ হয়ে গিয়েছে। গতকাল কেন্দ্রীয় মন্ত্রিসভাও গঠন হয়ে গেল দিল্লিতে। বাংলায় ভোট পরবর্তী হিংসা বাগে আনা যাচ্ছে না। রাজ্যের বিভিন্ন জায়গায় আক্রান্ত হচ্ছেন বিরোধী রাজনৈতিক দলের কর্মী সমর্থকরা। এই অভিযোগ নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন শুভেন্দু অধিকারী।

ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত বিজেপি সহ অন্যান্য বিরোধী রাজনৈতিক দলের কর্মী সমর্থকরা। তাদের নিরাপত্তা প্রয়োজন। এই কারণে এবার আদালতের শরণাপন্ন হলেন রাজ্যের বিরোধী দলনেতা। আজ সোমবার এই বিষয়ে আদালতে আবেদন জানানো হয়। প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ও বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে আবেদন করা হয়।

Suvendu Adhikari

রাজ্যে ভোট পরবর্তী হিংসার ঘটনায় আক্রান্ত বহু বিরোধী দলের কর্মকর্তা। নিরাপত্তার দাবিতে হাইকোর্টের দ্বারস্থ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ও বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যর ডিভিশন বেঞ্চে দৃষ্টি আকর্ষণ আইনজীবী বিল্ব ভট্টাচার্যের। মামলা দায়ের করার অনুমতি প্রধান বিচারপতির বেঞ্চের। আগামী কাল মঙ্গলবার শুনানির সম্ভাবনা।

গত সপ্তাহে শুভেন্দু অধিকারী এই বিষয়ে পদক্ষেপ করেছিলেন। রাজ্যের সাংবিধানিক প্রধান সিভি আনন্দ বোসকে চিঠি লিখেছিলেন তিনি। ভোট পরবর্তী হিংসা রাজ্যে চলছে। বিরোধীরা শাসক দলের হাতে আক্রান্ত হচ্ছে। এই বিষয়ে রাজ্যপালকে পদক্ষেপ করতে আবেদন জানান তিনি।

রাজ্যপাল এখনও কোনও বার্তা দেননি। যদিও ভোট পরবর্তী হিংসা নিয়ে আগেই উদ্বেগ প্রকাশ করেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন শুভেন্দু অধিকারী। রবিবার রাতেও একাধিক জায়গায় ভোট পরবর্তী হিংসার খবর পাওয়া গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+