মমতার পারফরম্যান্স নিয়ে পাল্লা কোনদিকে ভারী, সিএনএক্স-সিভোটারের চূড়ান্ত সমীক্ষায় বড় ইঙ্গিত

মমতার পারফরম্যান্স নিয়ে পাল্লা কোনদিকে ভারী, সিএনএক্স-সিভোটারের চূড়ান্ত সমীক্ষায় বড় ইঙ্গিত

নীলবাড়ি দখলের লড়াইয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবির বনাম নরেন্দ্র মোদীর শিবির ঘিরে এই মুহূর্তে ভোট উত্তেজনা তুঙ্গে। প্রথম দফার ভোট পর্বের মধ্যেই এবার সিএনএক্স, সিভোটারের সমীক্ষা বলছে মমতা থেকে মোদীর রিপোর্ট কার্ড প্রসঙ্গে।

মমতার রিপোর্ট কার্ড

মমতার রিপোর্ট কার্ড

গত ১০ বছর বাংলার গদিতে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে থেকেই তিনি রাজ্যে একাধিক নতুন প্রকল্প যেমন এনেছেন, তেমনই আগামী দিনে বাংলাকে উন্নয়নের শিখরে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন। তবে মমতার এই শাসনকালে তাঁর প্রশাসনের সঙ্গে কেন্দ্রের সংঘাত রাজ্যরাজনীতিকে বহুবার তোলপাড় করেছে। সেই নিরিখে জনতার দরবারে প্রধানমন্ত্রী হিসাবে মোদী ও বাংলার মুখ্যমন্ত্রী হিসাবে মমতার রিপোর্ট কার্ডের ইঙ্গিত উঠে এল সিএনএক্স ও সিভোটারের সমীক্ষায়।

মুখ্যমন্ত্রী হিসাবে মমতার পারফরম্যান্সের সমর্থনে কতজন?

মুখ্যমন্ত্রী হিসাবে মমতার পারফরম্যান্সের সমর্থনে কতজন?

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরফরম্যান্স নিয়ে খুশি রাজ্যের ৫৯ শতাংশ মানুষ। মমতার কাজকে 'মোটামুটি' আখ্যা দিয়েছেন ১৫ শতাংশ মানুষ। ২৬ শতাংশ মানুষের মতে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজ তেমন ভালো নয়।

 মমতার নেতৃত্বাধীন সরকারের কাজের সপক্ষে কতজন?

মমতার নেতৃত্বাধীন সরকারের কাজের সপক্ষে কতজন?

সিএনএক্স সিভোটারের সমীক্ষা বলছে, রাজ্যের ৪৮ শতাংশ মানুষ মনে করেন, মমতার সরকার প্রশাসনিক কাজ ভালো করেছেন। সরকারের পারফরম্যান্স মোটামুটি হিসাবে ব্যাখ্যা করেছেন ২১ শতাংশ মানুষ। ৩১ শতাংশ মানুষ মনে করেন রাজ্যে মমতা সরকারের পারফরম্যান্স সেভাবে ভালো নয়।

মোদীর পারফরম্যান্স নিয়ে জনমত কেমন?

মোদীর পারফরম্যান্স নিয়ে জনমত কেমন?

সিভোটার ও সিএনএক্সের সমীক্ষা বলছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পারফরম্যান্স কে ভালো হিসাবে তকমা দিয়েছেন ৪৩ শতাংশ মানুষ। ৪১ শতাংশ বলেছেন মোদীর পারফরম্যান্স খারাপ। তবে ১৬ শতাংশ মানুষ বলছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মোটামুটি কাজ করেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+