রাজ্যের ভাঁড়ার শূন্য, পেঁয়াজের দামের ঝাঁঝে চোখে জল আম বাঙালির, হু হু করে চড়ছে দামের পারদ
রাজ্যের ভাঁড়ার শূন্য, পেঁয়াজের দামের ঝাঁঝে চোখে জল আম বাঙালির, হু হু করে চড়ছে দামের পারদ
কেজি প্রতি ৪০ টাকা দরে বিক্রি হচ্ছে। পাইকারি বাজারে দাম ১১০০০ থেকে ১২০০০ টাকা। এক ধাক্কায় অনেকটাই বেড়েছে পেঁয়াজের দাম। অথচ পেঁয়াজ ছাড়া বাঙালির হেঁসেল অসম্পূর্ণ কাজেই কাজেই মোটা টাকা দিয়েই পেঁয়াজ কিনতে হচ্ছে তাঁদের। হঠাৎ করে পেঁয়াজের দাম বৃদ্ধির কারণ কী ? জানা গিয়েছে রাজ্যে পেঁয়াজের ভাঁড়ার শূন্য। ভোটের সময় বেলাগাম রপ্তানির কারণে পেঁয়াজের ভান্ডার শূন্য হয়ে গিয়েছে। এখন বাইরের রাজ্যের পেঁয়াজই ভরসা।

অগ্নিমূল্য পেঁয়াজ
গত এক সপ্তাহ ধরে হু হু করে বাড়ছে পেঁয়াজের দাম। ২৫ থেকে বেড় ৩০ তারপরে হঠাৎ করে ১০ টাকা দাম বেড়ে কেজি প্রতি ৪০ টাকা হয়ে গিয়েছে পেঁয়াজের দাম। এদিকে রান্নাঘরে পেঁয়াজ না হলে চলবে না। কাঁচা পেঁয়াজই হোক আর রান্নার জন্যই হোক পেঁয়াজ অত্যন্ত জরুরি বাঙালির রান্নাঘরে। তাই মোটা টাকা দিয়ে পেঁয়াজ কিনেই নিয়ে যেতে হচ্ছে আম বাঙালিকে।

রাজ্যের ভান্ডার শূন্য
পেঁয়াজের ভাড়ার শূন্য। ভোটের সময় নজরদারির অভাবে বেলাগাম পেঁয়াজ রপ্তানি হয়েছে ভিন রাজ্যে। যার জেরে রাজ্যে পেঁয়াজের ভাঁড়ার শূন্য হয়ে পড়েছে। এখন ভরসা কেবল বাইরের রাজ্যের পেঁয়াজ। এদিকে নাসিকে বৃষ্টির কারণে ফলন নষ্ট হয়েছে অনেক।তাই সেখান থেকে যোগাননেকটাই কম। তার উপরে একাধিক রাজ্যে করোনা লকডাউনের কারণে গাড়ি কম আসছে। তাই বাজারে পেঁয়াজের আমদানি কম হচ্ছে। চাহিদার তুলনায় পেঁয়াজের আমদানি যদি কম হচ্ছে যার জেরে দাম বাড়তে শুরু করেছে।

মজুত করার অভিযোগ
এদিকে আবার পেঁয়াজ মজুত করতে শুরু করেছে ব্যবসায়ীরা। সুযোগ বুঝে সক্রিয় হয়ে উঠেছে ফাটকা কারবারিরাও। গত সপ্তাহে টাস্ট ফোর্সের পক্ষ থেকে কলকাতা শহরের একাধিক জায়গায় তল্লাশি চালানো হয়েছে। কিন্তু সেসময় পেঁয়াজের দাম ঠিক থাকায় টাস্ক ফোর্সের পক্ষ থেকে তেমন নজর দেওয়া হয়নি। তাঁরা অন্যসবজির দাম নিয়ে চিন্তিত ছিলেন।

বাড়ছে পরিবহণ খরচ
পেট্রোল-ডিজেেলর লাগাতার মূল্যবৃদ্ধির কারণে সব জিনিসেরই দাম বাড়ছে। রাজ্য সরকার সুফল বাংলা প্রকল্পের মাধ্যমে ন্যয্য মূল্য পেঁয়াজ বিক্রি করছে। কিন্তু সেখানেও কেজি প্রতি দাম ২৯ টাকা। কাজেই সেখান থেকে কিনলেও খুব একটা সুরাহা হচ্ছে না রাজ্যবাসীর।












Click it and Unblock the Notifications