ভাঙছে বিজেপি, উত্তরবঙ্গে চারশো গেরুয়া নেতা-কর্মীর যোগ তৃণমূল কংগ্রেসে

বিধানসভা উপনির্বাচনের ফলাফলের পর যেন ক্রমশ ব্যাকফুটে চলে যাচ্ছে বঙ্গ বিজেপি।

বিধানসভা উপনির্বাচনের ফলাফলের পর যেন ক্রমশ ব্যাকফুটে চলে যাচ্ছে বঙ্গ বিজেপি। ঠিক উল্টো পথে ক্রমান্বয়ে শক্তি বাড়াচ্ছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। লোকসভা নির্বাচনের ফলাফলের পর যে চিত্র দেখা গিয়েছিল, এখন ঠিক তার উল্টো চিত্র দেখা যাচ্ছে রাজ্য জুড়ে। উপনির্বাচনের ফলাফল সামনে আসার পরে দিনহাটা দু'নম্বর ব্লকে চারশোরও বেশি তৃণমূল নেতা-কর্মী, এর মধ্যে কিছু নির্বাচিত পঞ্চায়েত সদস্যও রয়েছেন - তারা সকলে মিলে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। তারা জানিয়েছেন, এনআরসি নিয়ে বিজেপি দলের সঙ্গে তারা সহমত নন। এবং এই বিষয়টি আমজনতার মনে ভয় ভীতি সৃষ্টি করছে। আর সেজন্যই তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন।

স্থানীয় তৃণমূলের কৃতিত্ব

স্থানীয় তৃণমূলের কৃতিত্ব

বিজেপির এত সংখ্যক নেতাকর্মীকে দলে আনার ক্ষেত্রে মুখ্য ভূমিকা নিয়েছেন তৃণমূল যুব কংগ্রেসের জেলার দায়িত্বে থাকা বিষ্ণু বর্মন। বিজেপি ছেড়ে তপন বর্মন, স্বপন কুমার রায়ের মতো পরিচিত রাজনৈতিক মুখ তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন।

কেন বিজেপি ছেড়ে তৃণমূলে

কেন বিজেপি ছেড়ে তৃণমূলে

বিজেপির যুব মোর্চার একসময়ে দায়িত্বে থাকা তপন বর্মন জানিয়েছেন, দলকে কোচবিহারে শক্তিশালী করতে দিনরাত এক করে দিয়েছিলাম। প্রচুর পরিশ্রম করেছি। তবে যবে থেকে দল এনআরসি নিয়ে বক্তব্য রাখতে শুরু করে, তবে থেকেই সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মানুষ আমাদের থেকে দূরে যেতে শুরু করেন।

পরিস্থিতি বুঝে দলবদল

পরিস্থিতি বুঝে দলবদল

কোচবিহার সহ উত্তরবঙ্গের বিভিন্ন এলাকার মানুষ এনআরসি নিয়ে প্রচণ্ড আতঙ্কে রয়েছেন। এদের অনেকের প্রিয় পরিজনরা অসমে থাকেন। এবং সেখানে চূড়ান্ত তালিকায় তাদের নাম নেই। ফলে আমরা বুঝতে পারছি কি ভয়ঙ্কর পরিস্থিতি হয়ে রয়েছে। এর মধ্যে বিজেপি জানিয়ে দিয়েছে তারা বাংলায় এনআরসি চালু করবে। আর তাই আগেভাগেই পরিস্থিতি আন্দাজ করে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন বলে জানিয়েছেন বিজেপি নেতা তপন বর্মন।

কলকাতার ঠেলা উত্তরবঙ্গে

কলকাতার ঠেলা উত্তরবঙ্গে

উত্তরবঙ্গের বিজেপি নেতৃত্ব অভিযোগ, কলকাতায় বা দিল্লিতে বসে বড় নেতারা বলে দিচ্ছেন বাংলায় এনআরসি চালু করব। নাগরিকত্ব সংশোধনী বিল চালু হবে। আর মাঠে ঘাটে নেমে আমাদের জবাব দিতে হচ্ছে। মানুষ এখন মনে করছে, এই বিজেপিকে ক্ষমতায় আনা মানেই রাজ্যে এনআরসি ডেকে আনা। যার ফলে মানুষ ক্রমশই বিজেপি থেকে দূরে চলে যাচ্ছে।

 কী বলছে তৃণমূল

কী বলছে তৃণমূল

তৃণমূল এই দলবদলে খবর উচ্ছ্বসিত। স্থানীয় তৃণমূল নেতৃত্ব জানিয়েছে, এমন দলবদল আগামী দিনে আরও অনেক হবে। এনআরসি নিয়ে মানুষ আতঙ্কিত। যার ফলে এই দলবদলের ঘটনা ঘটছে বলে মনে করা হচ্ছে।

 কী সাফাই বিজেপির

কী সাফাই বিজেপির

স্থানীয় বিজেপি নেতৃত্ব অবশ্য এনআরসি ইস্যুকে ততটা বড় করে দেখতে রাজি নন। তাঁদের কথায়, লোকসভা ভোটের পর অনেকেই তৃণমূল ছেড়ে বিজেপিতে এসেছিলেন। তারা মনে করেছিলেন, তৃণমূলে যেভাবে কাজ করতেন বিজেপিতে হয়তো সেভাবে কাজ করার সুযোগ পাবেন। তবে সেই উপায় না দেখে এখন তারা ফিরে যেতে চাইছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+