সল্টলেকে ১৪৪ ধারা জারি করল পুলিশ, বাদ শাসকদলের 'ধরনাস্থল' সিজিও কমপ্লেক্স!

কী রয়েছে এই বিজ্ঞপ্তিতে? সিজিও কমপ্লেক্সে সিবিআই দফতরের সামনে রাজ্য়ের আইনমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের নেতৃত্বে ধরনায় বসেছিল তৃণমূলের মহিলা ব্রিগেড। এই ঘটনার দিন চারেক পরে ১৪৪ ধারা জারি করার একটি বিজ্ঞপ্তি জারি করে বিধাননগর পুলিশ। সেই বিজ্ঞপ্তিতে সল্টলেকের সিজিও কমপ্লেক্সের পার্শ্ববর্তী দুটি রাস্তার নাম রয়েছে যেখানে ১৪৪ ধারা জারি করা হয়েছে। অথচ ওই বিজ্ঞপ্তিতে নাম নেই সিজিও কমপ্লেক্সেরই।
আর বিধাননগর পুলিশের এই নোটিশ ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। এদিন সিজিও কমপ্লেক্সর মূল ফটকে লাগানো হয় বিজ্ঞপ্তি। এই নোটিশটি নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধিরা। হঠাৎ কেন এই ১৪৪ ধারা জারি করা হল সল্টলেকে। আর যদি ১৪৪ ধারা জারি করাই হল তাহলে বিজ্ঞপ্তি থেকে কেন বাদ দেওয়া হল সিজিও কমপ্লেক্সকে? তবে কী বিরোধী দলগুলির আন্দোলন আটকাতেই তড়িঘড়ি এই বিজ্ঞপ্তি? শাসকদলের ধরনায় কোনও সমস্যা নেই বিধাননগর পুলিশের? তবে কী সরকারের অঙ্গুলি হেলনেই এই নির্দেশ প্রশ্ন তুলেছে রাজনৈতিক মহলের একাংশ।
কিছুদিন আগে ইভটিজিং মোকাবিলায় মহিলাদের জন্য একটি উপদেশাবলী প্রকাশ করে বিতর্কে পড়েছিল এই বিধাননগর পুলিশই। তাতে বলা হয়েছিল ইভটিজিং যাতে এড়ানো যায় তার জন্য মহিলাদের ভদ্র পোশাক পড়তে হবে, রাত করে বাড়ি ফেরা নয়, ভিড় বাসে ট্রেনে যাতে মহিলারা না চড়েন। ভদ্র আচরণ করতে হবে গোছের কিছু খাপ পঞ্চায়েতী নির্দেশনামা জারি করে তীব্র সমালোচনার মুখে পড়েছিল এই বিধাননগর পুলিশ।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications