North Bengal Train: আর ১৯ নয়, ২১ কোচ নিয়ে এবার উত্তরবঙ্গ ছুটবে কাঞ্চনকন্যা এক্সপ্রেস, বড় সুবিধা পর্যটকদের জন্য

North Bengal Train: গরম বাড়তেই উত্তরবঙ্গ যাওয়ার ভিড় বাড়ছে! দার্জিলিং সহ উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় পর্যটকদের ভিড়। আর তা বাড়তেই পাল্লা দিয়ে ট্রেনগুলির উপরও চাপ বাড়ছে। বিশেষ করে উত্তরবঙ্গ এক্সপ্রেস সহ একাধিক ট্রেনে যাত্রীদের ভিড় তুলনামূলক অনেক বেশি। আর সেদিকে তাকিয়ে কাঞ্চনকন্যা এক্সপ্রেসের (Kanchan Kanya Express) সঙ্গে যুক্ত হচ্ছে আরও দুটি কোচ।

উত্তরবঙ্গ যাওয়ার ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ ট্রেন (North Bengal Train) । সারা বছরই ভিড় থাকে। আর এই ভিড়ের কথা ভেবেই আজ ২০ মার্চ থেকেই অতিরিক্ত আরও দুটি কোচ যুক্ত হতে চলেছে কাঞ্চনকন্যা এক্সপ্রেসের (Kanchan Kanya Express) সঙ্গে। যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

North Bengal Train

North Bengal Train: ২১ কোচ নিয়ে ছুটবে ট্রেন

ভিড়ের কথা ভেবেই কাঞ্চনকন্যা এক্সপ্রেসে (Kanchan Kanya Express) যুক্ত করা হল আরও দুটি কোচ। ট্রেন নম্বর - ১৩১৪৯ কাঞ্চনকন্যা এক্সপ্রেসের সঙ্গে একটি ২এসি এবং একটি ৩ এসি ইকনমি কোচ যুক্ত করা হচ্ছে বলে এক প্রকাশিত খবরে দাবি করা হয়েছে। কলকাতা এবং আলিপুরদুয়ার থেকে এই ট্রেন (North Bengal Train) আরও লম্বা হয়ে ছুটবে। দীর্ঘদিন ১৯ কোচের ছিল উত্তরবঙ্গ যাওয়ার অন্যতম কাঞ্চনকন্যা এক্সপ্রেস।

আপ এবং ডাউন লাইনে এই কোচ নিয়েই চলত ট্রেনটি (North Bengal Train) । তব এবার থেকে ২১ কোচ নিয়ে ছুটবে ট্রেনটি। ফলে এক ধাক্কায় অনেকটাই বেড়ে যাবে যাত্রী ক্ষমতা। এমনকী কনফার্ম টিকিট পাওয়ার ক্ষেত্রেও যাত্রীদের অনেকটাই সুবিধা হবে বলে মনে করা হচ্ছে। এতে যাত্রীদের অনেকটাই সুবিধা হবে বলে দাবি।

North Bengal Train: উত্তরবঙ্গের ট্রেন ব্যবস্থায় বড় বদল

উত্তরবঙ্গ এবং কলকাতাকে আরও কাছাকাছি আনার চেষ্টা করা হচ্ছে। পর্যটক ছাড়াও বহু মানুষ কাজের সূত্রেও উত্তর এবং দক্ষিণবঙ্গের মধ্যে যাতায়াত করে। এই অবস্থায় কাঞ্চনকন্যার (Kanchan Kanya Express) কোচ বৃদ্ধির দাবি পূর্ব রেলের কাছে জানান জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায়। বাস্তব ছবিটা তুলে ধরেন। টিকিটের জন্য মানুষ কীভাবে ছোটেন তাও রেল কর্তাদের জানান।

সংসদ জানান, কাঞ্চনকন্যা এক্সপ্রেসে বাতানুকূল আসনের অভাব রয়েছে। যার ফলে যাত্রীদের সমস্যার মধ্যে পড়তে হয়। যা খবর, পুরো বিষয়টি পূর্ব রেলের তরফে খতিয়ে দেখা হয়। এরপরেই কাঞ্চনকন্যা ট্রেনে আরও দুটি কোচ বসানোর সিদ্ধান্ত নেয় রেল। ইতিমধ্যে জলপাইগুড়ির সাংসদকে পূর্ব রেলের তরফে জানানো হয়েছে। রেলের এই সিদ্ধান্ত খুশি উত্তরবঙ্গের মানুষ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+