কলকাতাকে টেক্কা দিয়ে সংক্রমণে ফের শীর্ষে উত্তর ২৪ পরগনা, উদ্বেগ শহর-শহরতলিতে

কলকাতাকে টেক্কা দিয়ে সংক্রমণে ফের শীর্ষে উত্তর ২৪ পরগনা, উদ্বেগ শহর-শহরতলিতে

কলকাতাকে টেক্কা দিয়ে দৈনিক সংক্রমণে ফের শীর্ষে উত্তর ২৪ পরগনা। কলকাতা ও উত্তর ২৪ পরগনা জেলা ছাড়াও শহরতলির তিন জেলাতেও সংক্রমণ বেড়েছে। শুক্রবারের করোনা বুলেটিনে দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া ও হুগলির সংক্রমণও ৫০-এর উপরে। ৫০-এর উপরে নদিয়ার করোনা সংক্রমণও। সেই নিরিখে অনেকটাই কম দার্জিলিংয়ে। এদিন বাংলার ৭ জেলায় দৈনিক করোনা সংক্রমণ ১০-এর নিচে। উত্তর দিনাজপুরে মাত্র ১ জন সংক্রমিত হয়েছেন আর পুরুলিয়ায় ২ জন। উদ্বেগ উত্তর ২৪ পরগনা ও কলকাতায়। দুই জেলাতেই সক্রিয় প্রায় ১২০০।

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা

শুক্রবার বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা ৭৫৩। কলকাতায় এদিন করোনা সংক্রমিতের সংখ্যা ১২৭ জন। উত্তর ২৪ পরগনায় ১২৯ জন করোনা আক্রান্ত হয়েছেন। কলকাতার সংক্রমণকে এদিনও ছাপিয়ে গিয়েছে উত্তর ২৪ পরগনা। কলকাতার পাশাপাশি উত্তর ২৪ পরগনার দৈনিক সংক্রমণ ফের ১২৫ পেরিয়ে গিয়েছে। সক্রিয়ের সংখ্যাতে উত্তর ২৪ পরগনাকে টেক্কা দিয়েছে কলকাতা।

একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান

একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান

এদিন পর্যন্ত কলকাতায় মোট করোনা আক্রান্ত ৩১৪০৪৮। এদিন কলকাতায় ১২৭ জন করোনা আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত কলকাতায় মৃত্যু হয়েছে ৫০২২ জনের। এদিন মৃত্যু হয়েছে ৫ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩০৭৭৭৮ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ১২৪৮ জন। এদিন কলকাতায় করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ১১৬ জন।

উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান

উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান

উত্তর ২৪ পরগনা জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত ৩২২৯৩৪ জন। এদিন আক্রান্ত হয়েছেন ১২৯ জন। মৃত্যু হয়েছে মোট ৪৬৫৮ জনের। এদিন মৃত্যু হয়েছে ৩ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩১৭০৭৭ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ১১৯৯ জন। এদিন করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ১১০ জন।

দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়া-হুগলি

দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়া-হুগলি

দক্ষিণ ২৪ পরগনা আক্রান্তের নিরিখে এখন তিন নম্বরে। দক্ষিণ ২৪ পরগনায় ৫৪ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ৯৮১৬৬ জন। হাওড়ায় আক্রান্ত ৯৬০১১ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৫২ জন। হুগলিতে ৫৭ জন বেড়ে আক্রান্ত ৮৩৪২৬ জন।

কোন জেলায় দৈনিক কত সংক্রমণ

কোন জেলায় দৈনিক কত সংক্রমণ

আলিপুরদুয়ারে ৭ জন, কোচবিহারে ১৩ জন, দার্জিলিংয়ে ৪১ জন, কালিম্পংয়ে ৮ জন, জলপাইগুড়িতে ২০ জন, উত্তর দিনাজপুরে ১ জন, দক্ষিণ দিনাজপুরে ১৬ জন, মালদহে ২৫ জন, মুর্শিদাবাদে ৩ জন, নদিয়ায় ৫৮ জন, বীরভূমে ৬ জন, পুরুলিয়ায় ২ জন, বাঁকুড়ায় ২২ জন, ঝাড়গ্রামে ৬ জন, পশ্চিম মেদিনীপুরে ৩১ জন, পূর্ব মেদিনীপুরে ৩৯ জন, পূর্ব বর্ধমানে ২৩ জন, পশ্চিম বর্ধমানে ১৩ জন আক্রান্ত হয়েছেন এদিন।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+