কলকাতা ও উত্তর ২৪ পরগনা ফের করোনার ভরকেন্দ্র বাংলায়, উদ্বেগ শহর-শহরতলিতে
কলকাতা ও উত্তর ২৪ পরগনা ফের করোনার ভরকেন্দ্র হয়ে উঠছে বাংলায়। করোনা নিয়ে উদ্বেগ সেই শহর ও শহরতলিতে। কলকাতাকে টেক্কা দিয়ে দৈনিক সংক্রমণে ফের শীর্ষে উঠে এসেছে উত্তর ২৪ পরগনায়।
কলকাতা ও উত্তর ২৪ পরগনা ফের করোনার ভরকেন্দ্র হয়ে উঠছে বাংলায়। করোনা নিয়ে উদ্বেগ সেই শহর ও শহরতলিতে। কলকাতাকে টেক্কা দিয়ে দৈনিক সংক্রমণে ফের শীর্ষে উঠে এসেছে উত্তর ২৪ পরগনায়। কলকাতা ও উত্তর ২৪ পরগনা জেলা ছাড়াও শহরতলির জেলাগুলিতেও সংক্রমণ বেড়েছে। শনিবারের করোনা বুলেটিনে দক্ষিণ ২৪ পরগনা, হুগলি ও নদিয়ার সংক্রমণও ৫০-এর উপরে। এদিন বাংলার ৫ জেলায় দৈনিক করোনা সংক্রমণ ১০-এর নিচে। উত্তর দিনাজপুরে মাত্র ১ জন সংক্রমিত হয়েছেন। উত্তর ২৪ পরগনা ও কলকাতা সক্রিয় ১২০০-র উপরে।

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা
শনিবার বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা ৭৫২। কলকাতায় এদিন করোনা সংক্রমিতের সংখ্যা ১১৯ জন। উত্তর ২৪ পরগনায় ১২৭ জন করোনা আক্রান্ত হয়েছেন। কলকাতার সংক্রমণকে এদিনও ছাপিয়ে গিয়েছে উত্তর ২৪ পরগনা। কলকাতার পাশাপাশি উত্তর ২৪ পরগনার দৈনিক সংক্রমণও ১০০-র উপরে। সক্রিয়ের সংখ্যাতে উত্তর ২৪ পরগনাকে টেক্কা দিয়েছে কলকাতা।
একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান
এদিন পর্যন্ত কলকাতায় মোট করোনা আক্রান্ত ৩১৪১৬৭। এদিন কলকাতায় ১১৯ জন করোনা আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত কলকাতায় মৃত্যু হয়েছে ৫০২২ জনের। এদিন মৃত্যু হয়নি এক জনেরও। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩০৭৮৯২ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ১২৫৩ জন। এদিন কলকাতায় করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ১১৪ জন।
উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান
উত্তর ২৪ পরগনা জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত ৩২৩৬১ জন। এদিন আক্রান্ত হয়েছেন ১২৭ জন। মৃত্যু হয়েছে মোট ৪৬৬২ জনের। এদিন মৃত্যু হয়েছে ৪ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩১৭১৮৭ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ১২১২ জন। এদিন করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ১১০ জন।
দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়া-হুগলি
দক্ষিণ ২৪ পরগনা আক্রান্তের নিরিখে এখন তিন নম্বরে। দক্ষিণ ২৪ পরগনায় ৫৬ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ৯৮২২২ জন। হাওড়ায় আক্রান্ত ৯৬০৫৪ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৪৩ জন। হুগলিতে ৫২ জন বেড়ে আক্রান্ত ৮৩৪৭৮ জন।
কোন জেলায় দৈনিক কত সংক্রমণ
আলিপুরদুয়ারে ৮ জন, কোচবিহারে ১৪ জন, দার্জিলিংয়ে ৩৯ জন, কালিম্পংয়ে ১৫ জন, জলপাইগুড়িতে ২৭ জন, উত্তর দিনাজপুরে ১ জন, দক্ষিণ দিনাজপুরে ১৮ জন, মালদহে ৮ জন, মুর্শিদাবাদে ৩ জন, নদিয়ায় ৫২ জন, বীরভূমে ১৬ জন, পুরুলিয়ায় ৬ জন, বাঁকুড়ায় ১৭ জন, ঝাড়গ্রামে ১২ জন, পশ্চিম মেদিনীপুরে ৪২ জন, পূর্ব মেদিনীপুরে ৩৫ জন, পূর্ব বর্ধমানে ২৬ জন, পশ্চিম বর্ধমানে ১৬ জন আক্রান্ত হয়েছেন এদিন।












Click it and Unblock the Notifications