বাংলার দুই জেলায় সংক্রমণ নেই, কলকাতা-উত্তর ২৪ পরগনায় আক্রান্ত ৫০-এর আশেপাশে
কলকাতা-উত্তর ২৪ পরগনায় দৈনিক করোনা সংক্রমণ এই প্রথমবার কমে ৫০-এর নিচে নামল। অন্য জেলায় সংক্রমণ অনেকদিনই নিয়ন্ত্রণে চলে এসেছিল।
কলকাতা-উত্তর ২৪ পরগনায় দৈনিক করোনা সংক্রমণ এই প্রথমবার কমে ৫০-এর নিচে নামল। অন্য জেলায় সংক্রমণ অনেকদিনই নিয়ন্ত্রণে চলে এসেছিল। এই প্রথমবার কলকাতা ও উত্তর ২৪ পরগনা জেলার সংক্রমণ একসঙ্গে ৫০-এর নিচে নামল। মাত্র ছয় জেলায় সংক্রমণ ১০-এর উপরে। বাকি সব জেলাতেই ১০-এর নিচে দৈনিক সংক্রমণ।

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা
শনিবার বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা আরও কমে হয়েছে ১৯৭। কলকাতায় এদিন করোনা সংক্রমিতের সংখ্যা ৪৩। উত্তর ২৪ পরগনায় ৫৫ জন করোনা আক্রান্ত হয়েছেন। কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা গ্রাফ কমেছে অনেকটাই। করোনায় শুধু কলকাতায় প্রাণ হারিয়েছেন ৩০৮০ জন। আর উত্তর ২৪ পরগনায় মৃতের সংখ্যা ২৪৮৬। এদিন বাড়েনি মৃতের সংখ্যা।
একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান
এদিন পর্যন্ত কলকাতায় মোট করোনা আক্রান্ত ১২৮১৩২। শুধু এদিনই কলকাতায় ৪৩ জন করোনা আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত কলকাতায় মৃত্যু হয়েছে ৩০৮০ জনের। এদিন কারও মৃত্যু হয়নি। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ১২৩৯০১ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ১১৫১ জন। এদিন কলকাতায় করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ৫৪ জন।
উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান
উত্তর ২৪ পরগনা জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত ১২২০৮৫ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৫৫ জন। মৃত্যু হয়েছে মোট ২৪৮৬ জনের। এদিন মৃত্যু হয়নি করোনায়। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ১১৮৪৪৯ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ১১৫০ জন। এদিন করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ৭৪ জন।
দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়া-হুগলি
দক্ষিণ ২৪ পরগনা আক্রান্তের নিরিখে এখন তিন নম্বরে। দক্ষিণ ২৪ পরগনায় ১৯ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ৩৭০২৮। হাওড়ায় মোট আক্রান্ত এখন পর্যন্ত ৩৫৫৮১ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৮ জন। হুগলিতে ৭ জন বেড়ে আক্রান্ত ২৯৪৭৯ জন।
অন্যান্য জেলায় করোনা পরিসংখ্যান
এছাড়া আলিপুরদুয়ারে ৭৭০১, কোচবিহারে ১১৮২২, দার্জিলিংয়ে ১৮৩৫০, কালিম্পংয়ে ২২২৮, জলপাইগুড়িতে ১৪৬৪৯, উত্তর দিনাজপুরে ৬৬৩৭, দক্ষিণ দিনাজপুরে ৮১৬২, মালদহে ১২৬৬১, মুর্শিদাবাদে ১২২৭১, নদিয়ায় ২২৫৫১, বীরভূমে ৯৯৮৯, পুরুলিয়ায় ৭১৯৫, বাঁকুড়ায় ১১৮৭৪, ঝাড়গ্রামে ৩০৪১, পশ্চিম মেদিনীপুরে ২০১৭৮, পূর্ব মেদিনীপুরে ২০৬২০, পূর্ব বর্ধমানে ১২৬২৭, পশ্চিম বর্ধমানে ১৬২৫১ জন মোট আক্রান্ত হয়েছেন। মোট ৬৬ জন আক্রান্ত হয়েছেন অন্যান্য রাজ্যের বাসিন্দা।












Click it and Unblock the Notifications