মৎস্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের ক্লিন চিট, নিশ্চিন্তে ডিম খান, ঘোষণা মুখ্যমন্ত্রীর
নিশ্চিন্তে ডিম খান। ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেইসঙ্গে মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের তরফ থেকেও সাফ জানিয়ে দেওয়া হল কোনও কৃত্রিমতা নেই ডিমে।
কলকাতা, ৩ এপ্রিল : নিশ্চিন্তে ডিম খান। উৎকণ্ঠার কিছু নেই। খড়গপুরের জনসভা থেকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেইসঙ্গে মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের তরফ থেকেও সাফ জানিয়ে দেওয়া হল কোনও কৃত্রিমতা নেই ডিমে। সবটাই স্বাভাবিক। এমনকী কলকাতা পুরসভা আদালতও এদিন ডিমকে ক্লিনচিট দিল। তা সত্ত্বেও মুখ্যমন্ত্রী জানান, সমস্ত রকম তদন্ত করা হবে।

এদিন খড়গপুরের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ৮০ লক্ষ ডিম উৎপাদিত হয় বাংলায়। আরও ৮০ লক্ষ বাইরে থেকে আসে। আমাদের উৎপাদিত ডিমে কোনও সমস্যা নেই। রাজ্যে উৎপাদিত ডিম সম্পূর্ণ নিরাপদ। অন্ধ্রপ্রদেশ ডিমে নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী এদিন বলেন, অযথা আতঙ্ক ছড়ালে ব্যবস্থা নেওয়া হবে। ভিনরাজ্যের ডিম এ রাজ্যে ঢুকলে পরীক্ষা আবশ্যক। পরীক্ষার পর নিরাপদ ঘোষণা হলে তবেই বিক্রি।
তবে মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পর আরও সংশয় দূর করে দিয়েছেন মৎস্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। তাঁরা জানিয়েছেন, রাজ্য সরকারের পাঠানো ৩৪টি ডিম পরীক্ষা করে জানা গিয়েছে, কেনও কৃত্রিমতা নেই। ধৃত ব্যবসায়ী শামিমের কাছে থেকে পাওয়া ডিম পরীক্ষা করেই এই সিদ্ধান্তে উপনীত হয়েছে সরকার। প্রাণী সম্পদ বিকাশ দফতরের তরফ থেকেই ওই ডিম পাঠানো হয়েছিল।
More From
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে












Click it and Unblock the Notifications