প্রথম দফার ভোটের আগে নিমতিতা কাণ্ডের চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্য, তল্লাশিতে গিয়ে কী পেল NIA

প্রথম দফার ভোটের আগে নিমতিতা কাণ্ডের চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্য, তল্লাশিতে গিয়ে কী পেল NIA

নিমতিতা কাণ্ডের তদন্তে নেমে বেশ কিছু সন্দেহজনক নথি হাতে এসেছে এনআইএ-র। বৃহস্পতিবার তদন্তকারীরা ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গের বেশ কিছু জায়গায়তল্লাশি চালায়। সেই তল্লাশি চলাকালীনই বেশ কিছু সন্দেহজনক নথি এবং ইলেক্ট্রনিক জিনিস হাতে এসেছে তদন্তকারীদের। শক্তিশালী িবস্ফোরক দিয়েই বিস্ফোরণ ঘটানো হয়েছিল বলে জানিয়েছে এনআইএ।

তল্লাশিতে গিয়ে কী পেল NIA

নিমতিতা কাণ্ডে জড়িত থাকতে পারেন এমন সন্দেহ করেই েজরা করা হয়েছিল তৃণমূল কংগ্রেস প্রার্থীকেও। নিমতিতা স্টেশনে বিস্ফোরণে গুরুতর জখম হয়েছিলেন রাজ্যের মন্ত্রী জাকির হোসেন। গত ১৭ ফেব্রুয়ারি ঘটেছিল বিস্ফোরণ। রাতের অন্ধকারে নিমতিতা স্টেশনে তাঁর জন্যই বোমা রাখা হয়েছিল বলে দাবি তদন্তকারীদের। বিস্ফোরণ ঘটানোর আগে চক্রান্তকারীরা রেইকি করে গিয়েছিল। তারপরেই সুটকেসের মধ্যে বোমা রেখে টাইমার দিয়ে দেওয়া হয়েছিল।

১৭ ফেব্রুয়ারি রাতে নিমতিতা স্টেশনের বিস্ফোরণে আহত হয়েছিলেন ২৭ জন। তারমধ্যে রাজ্যের মন্ত্রী জাকির হোসেনও ছিলেন। তাঁকে হত্যা করতেই এই বোমা বিস্ফোরণ ঘটানো হয়েছিল বলে প্রাথমিক ভাবে অনুমান করেন তদন্তকারীরা। আশঙ্কা জনক অবস্থায় দীর্ঘ চিকিৎসার পর এখন অনেকটাই সুস্থ মন্ত্রী। প্রথমে ঘটনার তদন্ত শুরু করেছিল রাজ্য পুলিশের সিআইডি। বিশেষ সিটও গঠন করা হয়েছিল। তারপরে তদন্তের দায়িত্ব এনআইএ-র হাতে দেওয়া হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+