সদ্যোজাতকে নদীকে ছুঁড়ে দেওয়ার অভিযোগ বাঁকুড়ায়
সদ্যজাত এক শিশুকে নদীতে ফেলে দেওয়ার অভিযোগে আটক করা হয়েছে ওই শিশুর বাবা সহ দুজনকে। বাঁকুড়া শহর লাগোয়া গন্ধেশ্বরী নদীতে শুক্রবার রাতে ওই শিশুকে ফেলে দেওয়া হয়।
সদ্যজাত এক শিশুকে নদীতে ফেলে দেওয়ার অভিযোগে আটক করা হয়েছে ওই শিশুর বাবা সহ দুজনকে। বাঁকুড়া শহর লাগোয়া গন্ধেশ্বরী নদীতে শুক্রবার রাতে ওই শিশুকে ফেলে দেওয়া হয়। পরে পুলিশ এসে ওই শিশুর মৃতদেহ উদ্ধার করে। পুলিশ জানায় যে এই ঘটনায় শিশুর বাবা নির্মল শতপথিকে জেরা করা হচ্ছে। জেরায় তিনি পুলিশকে জানান যে জন্মের পর থেকেই শিশুটি রোগে ভুগছিল। তাকে কলকাতার এক হাসপাতালে দেখিয়ে আসার সময় গাড়িতে মারা যায়। তাই তাকে নদীতে ফেলে দেওয়া হয়। এটা কতটা সত্যি তা খতিয়ে দেখছে বাঁকুড়া জেলার পুলিশ।

জানা গিয়েছে যে নির্মল শতপথির বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতোড় এলাকায়। দিনতিনেক আগে বাঁকুড়া শহরের একটি নার্সিং হোমে তার স্ত্রী সন্তানের জন্ম দেন। কিন্তু সেই শিশু ছিল অপরিনত ও কম ওজনের। তার সাথে বেশ কিছু রোগ ছিল। জন্মের পর বাঁকুড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। সেখান থেকে কলকাতায় নিয়ে যাওয়া হয়।
এই শিশুর মৃত্যুর পিছনে অন্য কোনো কারণ আছে কি না সেটা দেখছে বাঁকুড়া জেলার পুলিশ।
শুক্রবার রাতে ওই শিশুকে নদীতে ফেলে দেয় তার বাবা। যেখানে ফেলা হয় তার কাছে শ্মশান। এক ব্যক্তি নদীতে কিছু ফেলতে দেখে কয়েক জন। সন্দেহ হওয়ায় তারা পুলিশ কে জানান। অনেক খোঁজাখুঁজি করে শিশুর দেহ উদ্ধার করে পুলিশ।
-
নজরে পশ্চিমবঙ্গ, অসমে ভোট মিটতেই বাংলায় পরপর জনসভা নরেন্দ্র মোদীর -
অসম-কেরল-পণ্ডিচেরিতে রেকর্ড ভোটদান! তাহলে কি শুরু এসআইআর এফেক্ট? -
ভবানীপুর কেন্দ্রে সবমিলিয়ে বাদ ৫০ হাজার নাম, চলছে হুঁশিয়ারি, পাল্টা হুঁশিয়ারির খেলা -
বাংলায় শান্তিপূর্ণ ভোট করানোই চ্যালেঞ্জ! আরও ১৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন কমিশনের -
'সবার হিসাব হবে, নন্দীগ্রামে যা ফল হয়েছে তা এবার ভবানীপুরেও হবে', হলদিয়ার সভা থেকে তৃণমূলকে স্টেপ আউট নরেন্দ্র মোদীর -
'কিলার' মিলারের 'ব্রেইন ফেড'! দিল্লির বিরুদ্ধে গুজরাত জিতল ১ রানে -
পাকিস্তানে আমেরিকা-ইরান আলোচনার নেতৃত্ব দেবেন উপরাষ্ট্রপতি ভ্যান্স, প্রথম বৈঠক কবে? -
অসম, কেরল, পণ্ডিচেরিতে কঠোর নিরাপত্তায় ভোটগ্রহণের বন্দোবস্ত, আর কয়েকটি রাজ্যে রয়েছে উপনির্বাচনও -
হুমায়ূন কবীরের সঙ্গে বিজেপির ১০০০ কোটির ডিল? বড় ভিডিও প্রকাশ তৃণমূল কংগ্রেসের -
বাংলার জন্য মোদীর 'ছয় গ্যারান্টি', হলদিয়ার সভায় আক্রমণের ঝড় তুলে সুশাসনের অঙ্গীকার প্রধানমন্ত্রীর -
প্রসন্ন প্রসাদকে নতুন CPTO নিয়োগ VerSe Innovation-এর -
'ভাতার প্রতিশ্রুতি দিয়ে বাংলার মা-বোনেদের মন ভোলানো যাবে না', অমিত শাহকে কটাক্ষ অভিষেকের











Click it and Unblock the Notifications