করোনা মোকাবিলায় রাজনৈতিক দলের সংসদীয় নেতাদের সঙ্গে বৈঠক করবেন মোদী
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবার বিরোধী রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করবেন করোনা ভাইরাস মোকাবিলায়। করোনা ভাইরাস সংকট নিয়ে ৮ এপ্রিল সমস্ত রাজনৈতিক দলের সংসদীয় নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবার বিরোধী রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করবেন করোনা ভাইরাস মোকাবিলায়। করোনা ভাইরাস সংকট নিয়ে ৮ এপ্রিল সমস্ত রাজনৈতিক দলের সংসদীয় নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংঘটিত হবে এই সর্বদল বৈঠক। দেশব্যাপী লকডাউন ঘোষণার পর বিরোধী নেতাদের সঙ্গে এই প্রথম মুখোমুখি হবেন মোদি।

সংসদ বিষয়কমন্ত্রী প্রহ্লাদ যোশী বলেন, প্রধানমন্ত্রী মোদী ৮ এপ্রিল সকাল ১১টায় সংসদের উভয় সভায় পাঁচ জনেরও বেশি সংসদ সদস্য থাকা সমস্ত দলের নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন। সভায় কোভিড-১৯ বা করোনা ভাইরাসের সংকট এবং দেশব্যাপী লকডাউন নিয়ে আলোচনা হবে।












Click it and Unblock the Notifications