নারদ মামলায় আজই লার্জার বেঞ্চ গঠন, গৃহবন্দি থেকেই সব সরকারি কাজ করতে পারবেন দুই মন্ত্রী, নির্দেশ হাইকোর্টের

নারদ মামলায় আজই লার্জার বেঞ্চ গঠন, গৃহবন্দি থেকেই সব সরকারি কাজ করতে পারবেন দুই মন্ত্রী, নির্দেশ হাইকোর্টের

জামিন না পেলেও আজই বাড়ি ফিরছেন নারদ কাণ্ডে গ্রেফতার চার হেভিওয়েট নেতা। অন্তর্বর্তী জামিন নিয়ে দুই বিচারপতির মতবিরোধের কারণে লার্জার বেঞ্চে পাঠানো হল নারদ মামলার শুনানি। ততদিন পর্যন্ত চার হেভিওয়েট নেতাকে গৃহবন্দি রাখা হবে। গৃহবন্দি অবস্থাতেই সব সরকারি কাজ করতে পারবেন দুইমন্ত্রী। তবে সবটাই তাঁরা ভার্চুয়াল করবেন। বাড়ি থেকে বেরোতে পারবেন না। এবং কোনও সরকারি আধিকারীক তাঁর সঙ্গে শারিরীক ভাবে দেখা করতে যেতে পারবেন না।

গৃহবন্দি চার হেভিওয়েট

গৃহবন্দি চার হেভিওয়েট

জামিন হল না। তবে জেলেও থাকতে হবে না নারদ মামলায় গ্রেফতার চার হেভিওয়েট নেতাকে। আজই বাড়ি ফিরবেন তাঁরা। এইমুহূর্তে এটাই সবচেয়ে বড় খবর।যদিও সিবিআইয়ের তরফে এই গ়ৃহবন্দি থাকার বিরোধিতা করা হয়। অভিষেক মনুসিংভিও এই গৃহবন্দি রাখার বিরোধিতা করেছিলেন। তিনি দাবি করেছিলেন জেলে থাকা এবং গৃহবন্দি থাকা একই বিষয়। তাই জামিন দাবি করেছিলেন অভিষেক মনুসিংভি।

দুই বিচারপতির মতানৈক্য

দুই বিচারপতির মতানৈক্য

অন্তর্বর্তী জামিন নিয়ে দুই বিচারপতির মধ্যে মত বিরোধ তৈরি হয়। প্রথমে বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছিলেন। কিন্তু তার বিরোধিতা করেন ভার প্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল। িতনি গৃহবন্দি রাখার কথা বলেন। এই দুই বিচারপতির মতবিরোধের কারণে অন্তর্বর্তী জামিন আটকে যায়। শেষে গৃহবন্দি রাখার সিদ্ধান্তেই সিলমোহর দেওয়া। সিবিআই কিন্তু এই সিদ্ধান্তের বিরোধিতা করেছে।

বাড়িতে থেকেই কাজ

বাড়িতে থেকেই কাজ

বাড়িতে বন্দি থেকেই রাজ্যের দুই মন্ত্রী যাবতীয় সরকারি কাজ করতে পারবেন। তবে পুরোটাই ভার্চুয়াল কাজ করতে পারবেন। শারিরীক ভাবে বাড়ির বাইরে বেরোতে পারবেন না তাঁরা। কোনও সরকারী আধিকারীক তাঁদের বাড়িেত গিয়ে দেখা করতে পারবেন না। বাড়িতে থেকে সব প্রশাসনিক কাজ করতে পারবেন। তবে শারিরীক ভাবে বাড়ির বাইরে যেতে পারবেন না। ভার্চুয়াল তাঁকে সিদ্ধান্ত নিতে হবে। কারণ আদালতে কল্যাণ বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন, রাজ্যে দুই মন্ত্রীর হাতে করোনা পরিস্থিতি মোকাবিলায় একাধিক দায়িত্ব রয়েছে।তাঁরা জেলে থাকলে রাজ্যের করোনা মোকাবিলার কাজ ব্যহত হতে পারে। ফিরহাদ হাকিম এবং সুব্রত মুখোপাধ্যায় দুজনের হাতেই রাজ্যের করোনা মোকাবিলার একাধিক দায়িত্ব রয়েছে।

আজই লার্জার বেঞ্চ গঠন

আজই লার্জার বেঞ্চ গঠন

কল্যাণ বন্দ্যোপাধ্যায় আবেদন করেছিলেন আজই লার্জার বেঞ্চ গঠন করে মামলার শুনানি করা হোক। কারণ সিবিআই যদি রাত ১১টায় আদালতে গিয়ে শুনানি চাইতে পারে তাহলে ধৃতদেরও সেই অধিকার রয়েছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সেই আবেদনের পরেই আজই দুপুর ২টো বৃহত্তর বেঞ্চ গঠন করে মামলার শুনানি হওয়ার কথা বলে জানানো হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+