করোনা পজিটিভ হলেই মিলবে অক্সিজেন, চিকিৎসকের প্রেসক্রিপশনের প্রয়োজন নেই, ঘোষণা নবান্নের
করোনা পজিটিভ হলেই মিলবে অক্সিজেন, চিকিৎসকের প্রেসক্রিপশনের প্রয়োজন নেই, ঘোষণা নবান্নের
রাজ্যের করোনা পরিস্থিতির মধ্যে অক্সিজেন নিয়ে বড় সিদ্ধান্ত ঘোষণা করল নবান্ন। উচ্চপর্যায়ের বৈঠকে নবান্ন সিদ্ধান্ত নিয়েছে এবার থেকে আর চিকিৎসকের প্রসক্রিপশনের প্রয়োজন হবে না। করোনা পজিটিভ রিপোর্ট পেলেই মিলবে অক্সিজেন। গতকয়েক দিনে রাজ্যের একাধিক জায়গায় অক্সিজেনের অভাবে একাধিক রোগীর মৃত্যু হয়েছে। ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে গোটা দেশে।

করোনা পজিটিভ রিপোর্ট দেখাতে পারলেই অক্সিজেন পাবেন রোগীরা। তাঁদের আর ডাক্তারের প্রেসক্রিপশনের অপেক্ষা করতে হবে না। কারণবাড়িতে একাধিক করোনা রোগীর চিকিৎসা চলছে। প্রথমে তাঁরা ভাল থাকলে পরে অক্সিজেনের চাহিদা তারি হচ্ছে। হাসপাতালের বেড অতি আশঙ্কাজনক রোগীদের জন্য যাতে রাখা যায় সেকারণেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।
আগামী ২৬ এপ্রিল রাজ্যে সপ্তম দফার ভোট গ্রহন। তার আগে রাজ্যের জেলা প্রশাসন এবং পুলিশ কমিশনারকে ডেকে কোভিড বিধি নিয়ে কড়া নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। সপ্তম দফার ভোটে যাতে কোথাও করোনা বিধি লঙ্ঘন না হয় সেদিকে নজর রাখার নির্দেশ দেয়া হয়েছে। বিপর্যয় মোকাবিলা আইনে পদক্ষেপ করার নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যে বাড়ছে আক্রান্তের সংখ্যা। তার সঙ্গে বাড়ছে অক্সিজেন সংকট।












Click it and Unblock the Notifications