ফের ভাঙন অধীর চৌধুরী গড়ে, নেতা-নেত্রীদের তৃণমূলে যোগদান ঘিরে জল্পনা তুঙ্গে

অধীর গড়ে ফের ভাঙন কংগ্রেসে। দলত্যাগীরা সবাই যোগ দিচ্ছেন তৃণমূলে। এবার তৃণমূলের লক্ষ্য কংগ্রেসের শক্ত ঘাঁটি ভরতপুর।

অধীর চৌধুরীর গড়ে ফের ভাঙন কংগ্রেসে। দলত্যাগীরা সবাই যোগ দিচ্ছেন তৃণমূলে। এবার তৃণমূলের লক্ষ্য কংগ্রেসের শক্ত ঘাঁটি ভরতপুর। সূত্রের খবর অনুযায়ী পরিস্থিতি এমনই যে, দলীয় নেতা-কর্মী-সমর্থকদের উজ্জীবিত করতে সেখানে সভা করতে যাচ্ছেন অধীর চৌধুরী।

লোকসভা নির্বাচনের আগে পরে দলত্যাগ

লোকসভা নির্বাচনের আগে পরে দলত্যাগ

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, লোকসভা নির্বাচনে সময় সেখানকার অনেক তৃণমূল নেতা-কর্মী কংগ্রেসে যোগ দিয়েছিলেন। কিন্তু লোকসভা নির্বাচনে অধীর চৌধুরী এই ভরতপুর কেন্দ্র থেকে প্রায় সাড়ে সাত হাজার ভোটে পিছিয়ে ছিলেন। ফলে লোকসভা ভোট মিটতেই কংগ্রেস থেকে তৃণমূল যোগ দেওয়ার একটা চাপ শুরু হয়েছিল।

সম্প্রতি কংগ্রেস থেকে তৃণমূলে যোগ

সম্প্রতি কংগ্রেস থেকে তৃণমূলে যোগ

সম্প্রতি ভরতপুর ১ নম্বর ব্লক এলাকায় কংগ্রেস থেকে তৃণমূলে যএাগ দিয়েছেন, শিক্ষক নেতা ইজাবুল হোসেন, তালগ্রাম অঞ্চলের কংগ্রেস সভাপতি পিন্টু শেথ, সহ সভাপতি আলি হোসেন। তৃণমূলের স্থানীয় নেতৃত্ব দলত্যাগীদের স্বাগত জানান।

গুরুত্বে নারাজ কংগ্রেস

গুরুত্বে নারাজ কংগ্রেস

সূত্রের খবর অনুযায়ী এই দলত্যাগকে গুরুত্বে নারাজ কংগ্রেস। তবে সামনে একথা বললেন, পরিস্থিতি নিজেদের নিয়ন্ত্রণে রাখতে প্রচেষ্টা শুরু হয়েছে। জানা গিয়েছে, ভাঙন রুখতে এলাকায় সভা কংবেন অধীর চৌধুরী। ভরতপুরের কংগ্রেস বিধায়ক বলেছেন, তৃণমূলে যোগ দিলেও ভোটের সময় তিনি কংগ্রেসের হয়ে কাজ করতে পারেন।

 এলাকা হবে ঘাসফুলের গড়, দাবি তৃণমূলের

এলাকা হবে ঘাসফুলের গড়, দাবি তৃণমূলের

ভরতপুর এলাকা তৃণমূলের গড় হিসেবে পরিচিত হবে। এমনটাই দাবি করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। তাদের দাবি আগামী দিনে সিপিএম এবং কংগ্রেস থেকে দলে দলে লোক তৃণমূলে যোগ দেবে। ওই দুই দলের হয়ে কাজ করা নেতার অভাব দেখা দেবে বলেও দাবি তৃণমূলের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+