মমতা হারার ভয়ে ভীত, তাই যেখানেই ভোট সেখানেই জিতবে বিজেপি, হুঙ্কার মুকুলের

মমতা হারার ভয় পাচ্ছেন। সেই ভয়েই নির্বাচন করছেন না। আর এই হারের ভয় থেকে তিনি সংবিধানও মানছেন না। পুরসভা ও পুরনিগমে নির্বাচন হলে অধিকাংশই জিতবে

মমতা হারার ভয় পাচ্ছেন। সেই ভয়েই নির্বাচন করছেন না। আর এই হারের ভয় থেকে তিনি সংবিধানও মানছেন না। পুরসভা ও পুরনিগমে নির্বাচন হলে অধিকাংশই জিতবে। সেই কারণে কোনও পুরসভাতেও তিনি নির্বাচন করেছেন না। নির্বাচনের আগে তিনি এখন জেলাশাসক ও পুলিশ সুপারদের কাজে লাগাচ্ছেন, তা কার্যত সুবিধা করবে বিজেপির, বললেন মুকুল।

রাজ্যের কোথাও আইনের শাসন নেই

রাজ্যের কোথাও আইনের শাসন নেই

সোমবার মালদহের এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুকুল রায় বলেন, রাজ্যের কোথাও আইনের শাসন নেই। বাংলায় গণতন্ত্র থাকবে কি না, সেটাই এখন লাখ টাকার প্রশ্ন। পঞ্চায়েত নির্বাচনের পর থেকে এখন পর্যন্ত এই রাজ্যে ৮৯ জনের মৃত্যু হয়েছে। আইনশৃঙ্খলা পৌঁছে গিয়েছে তলানিতে।

তৃণমূল আসলে ১৮ হত

তৃণমূল আসলে ১৮ হত

মুকুল রায় বলেন, লোকসভায় প্রভূস সাফল্য পেয়েছে বিজেপি। দুই থেকে তাঁদের আসন বেড়ে হয়েছে ১৮। তৃণমূল হয়েছে ৩৪ থেকে ২২। ওটা আসলে ১৮ হত। এবার আমরা সংকল্প যাত্রায় নেমেছি। সেখানেও বাধার মুখে পড়তে হচ্ছে। এখনও আমাকে ঘিরে ব্যারাকিং হয়নি। তবে আমাদের অন্য নেতানেত্রীদের সঙ্গে হয়েছে।

বাংলার মানুষ সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন

বাংলার মানুষ সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন

মুকুল বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় যেখানেই যান, কোনও সুবিধা করতে পারবেন না। বাংলার মানুষ সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন। যেখানো ভোট হবে, সেখানেই বিজেপি জিতবে। রাজ্যের যে তিনটি আসনে উপনির্বাচন হচ্ছে, সেই তিনটি আসনেই জিতবেন তাঁরা। পুরসভাগুলিতেও জিতবে বিজেপি।

রাজ্যপালের ভূমিকা প্রসঙ্গে মুকুল

রাজ্যপালের ভূমিকা প্রসঙ্গে মুকুল

এদিন রাজ্যপালের ভূমিকা নিয়েও মুকুল রায় বলেন, এ বিষয়ে প্রশ্ন ওঠাই অবান্তর। রাজ্যপাল রাজ্যের সাংবিধানিক প্রধান। তিনি চাইলে যে কোনও রাজ্যে যেতে পারেন। এটা তাঁর সাংবিধানিক অধিকার। কিন্তু যেভাবে তাঁকে প্রশাসনিক অসহযোগিতা করা হচ্ছে না অনুচিত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+