নিজের খাতা নিজেই দেখছে রাজ্য, পুরভোট নিয়ে আগাম আশঙ্কা মুকুল রায়ের
নিজের খাতা নিজেই দেখছে রাজ্য, পুরভোট নিয়ে আগাম আশঙ্কা মুকুলের
বঙ্গ বিজেপি সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে তাঁর বিরোধের জল্পনা উড়িয়ে দিলেন বিজেপি নেতা মুকুল রায়। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, রাজ্য নেতৃত্বের সবার সঙ্গেই সব স্তরের নেতা কর্মীদের সঙ্গে তাঁর ভাব ভালবাসা আছে। একইসঙ্গে তিনি জানিয়েছেন, পুরনির্বাচনের দলের ফল নিয়ে তিনি কোনও ভবিষ্যদ্বাণী করছেন না।

দিলীপ ঘোষের সঙ্গে সম্পর্ক
দিলীপ ঘোষের সঙ্গে সম্পর্ক এপ্রসঙ্গে মুকুল রায় জানিয়েছেন রাজ্য নেতৃত্বের সবার সঙ্গেই সব স্তরের নেতা কর্মীদের সঙ্গে তাঁর ভাব ভালবাসা আছে। মুকুল রায় দিলীপ ঘোষ কিংবা সায়ন্তন বসুদের মতো উগ্র নন, এপ্রসঙ্গে মুকুল রায় বলেন, সাধারণ মানুষের কাছে নিজের মতো করে বিজেপিকে উপস্থাপনের চেষ্টা করেন। সেক্ষেত্রে কারও সঙ্গে কোনও তফাত নেই তাঁর।

বাবুল সুপ্রিয়কে নিয়ে
রবিবার দিল্লি ফিরে যাওয়ার আগে রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসেছিলেন অমিত শাহ। প্রকাশিত খবর অনুযায়ী, সেই সভায় বাবুল সুপ্রিয় অভিযোগ করেছেন, দলের মধ্যেই তিনি কাজে বাধা পাচ্ছেন। এপ্রসঙ্গে মুকুল রায় বলেন, বাবুলের স্টাইল অফ ফাংশানিং-এ সে বলতে পারে, কিন্তু তিনি এর সঙ্গে একমত নন। তাঁর সঙ্গে কারও ঝগড়া নেই বলে জানিয়েছেন মুকুল রায়। সাক্ষাৎকারে তিনি বলেছেন, প্রকাশ্যে এধরনের কথা বলা বাবুলের ঠিক হয়নি।

লোকসভা নির্বাচনের আগে মুকুলের ভবিষ্যদ্বাণী
লোকসভা নির্বাচনের অনেক আগে থেকে তৃণমূল নেত্রী যখন বলছিলেন বিয়াল্লিশে বিয়াল্লিশ চাই, সেই সময় থেকেই মুকুল রায় দাবি করে আসছিলেন তৃণমূলের আসন সংখ্যা ২০-র নিচে নেমে যাবে। সেই জায়গা থেকে তৃণমূল খানিকটা বেশি ২২ টি আসন দখল করে আর বিজেপি পায় ১৮ টি আসন।

পুরনির্বাচনে নেই কোনও ভবিষ্যদ্বাণী
পুরনির্বাচনের আগে মুকুল রায় কোনও ভবিষ্যদ্বাণী করতে রাজি নন। তিনি বলেন, যদি এই নির্বাচন যদি কেন্দ্রীয় নির্বাচন কমিশনের আওতায় হত, তাহলে ভবিষ্যদ্বাণী করা যেত। কিন্তু তা না হওয়ায় করা যাচ্ছে না। এক্ষেত্রে তিনি বলেন, রাজ্য নির্বাচন কমিশন নির্বাচনে পার্টি। আর নির্বাচনটা করাবে রাজ্য সরকার। কটাক্ষ করে তিনি বলেন, পরীক্ষায় তিনি যদি প্রশ্ন করেন আর ছেলে যদি খাতা দেখে তাহলে তো তিনি ফার্স্ট হবেনই।












Click it and Unblock the Notifications