মমতার অবস্থা হবে বুদ্ধদেবের মতো! ২০২১-এর নির্বাচনে কীভাবে জয় আসবে, ব্যাখ্যা করলেন 'চাণক্য' মুকুল

মমতার অবস্থা হবে বুদ্ধদেবের মতো! ২০২১-এর নির্বাচনে কীভাবে জয় আসবে, ব্যাখ্যা করলেন 'চাণক্য' মুকুল

একসময়ে তৃণমূলের দ্বিতীয় সর্বোচ্চ ক্ষমতাধারী ছিলেন মুকুল রায় (mukul roy)। তবে তার মধ্যে অনেক সময় চলে গিয়েছে, এখন সেই মুকুল রায় হয়েছে, বর্তমানে মমতার (mamata banerjee) সব থেকে কঠিন রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী বিজেপির গুরুত্বপূর্ণ নেতা। বলা ভাল মমতাকে ক্ষমতা থেকে সরাতে মুকুল রায়কেই অনেকটা দায়িত্ব দিয়েছে ঘাসফুল শিবির।

ভবানীপুর থেকে হারতে পারেন মমতা, বললেন মুকুল

ভবানীপুর থেকে হারতে পারেন মমতা, বললেন মুকুল

রাজারহাটে বিজেপির কর্মিসভায় মুকুল রায় বলেছেন, ২০১১ সালে যাদবপুর থেকে হেরে গিয়েছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। বর্তমানে পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর থেকে জিতবেন কিনা, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন মুকুল রায়।

২০১৯-এর লোকসভা নির্বাচনে ভবানীপুর

২০১৯-এর লোকসভা নির্বাচনে ভবানীপুর

২০১৬-তে প্রায় ২৫ হাজার ভোটে জিতে ভবানীপুর থেকে বিধায়ক হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু ২০১৯-এর লোকসভা নির্বাচনের নিরিখে এই বিধানসভা কেন্দ্রে তৃণমূল পেয়েছিল ৬১, ১৩৭ টি ভোট। অন্যদিকে বিজেপি পেয়েছিল ৫৭, ৯৬৯টি ভোট। ভবানীপুর কেন্দ্রে ৩১৬৮ টি ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

যাদবপুরে ২০১১ সালে বুদ্ধদেব ভট্টাচার্যের হার

যাদবপুরে ২০১১ সালে বুদ্ধদেব ভট্টাচার্যের হার

২০১১ সালে প্রাক্তন আমলা তথা তৃণমূল প্রার্থী মণীশ গুপ্তের কাছে পরাজিত হয়েছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। অথচ সেই যাদবপুর থেকে বুদ্ধদেব ভট্টাচার্য নির্বাচিত হয়ে আসছেন ১৯৮৭ সাল থেকে। ১৯৮৭-র পর থেকে ১৯৯১, ১৯৯৬, ২০০১, ২০০ সালে তিনি নির্বাচিত হয়েছিলেন।

নিজের ভোট নিজেকে দিতে হবে

নিজের ভোট নিজেকে দিতে হবে

মুকুল রায় প্রত্যেক বিজেপি কর্মীকে স্মরণ করিয়ে দিয়েছেন, ২০২১-এর নির্বাচনে সব বিজেপি কর্মীকে মনে রাখতে হবে, নিজের ভোট নিজেকেই দিতে হবে। নিজের বুথকে নিজেকেই রক্ষা করতে হবে। সেই কাজটা করতে পারলেই জয় আসবে বলেও মন্তব্য করেছেন মুকুল রায়। কর্মীরা সবাই যদি নিজের বুথ রক্ষা করতে পারেন, তাহলে বিজেপির জয় কেউ আটকাতে পারবে না বলে মন্তব্য করেছেন মুকুল রায়।

লক্ষ্য ২০০-র বেশি আসনে জয়

লক্ষ্য ২০০-র বেশি আসনে জয়

মুকুল রায় জানেন তাঁকে চাণক্য বলা হয়। কর্মিসভায় সেই বিষয়টিও তুলেছেন তিনি। মুকুল রায়কে বলতে শোনা গিয়েছে, তাঁকে এভাবে যেন চাণক্য বলা না হয়। তিনি বলেছেন, যিদ সামনের বিধানসভা নির্বাচনে বিজেপিকে ২০০-র বেশি আসনে জয়ী করতে পারেন, তাহলে তিনি সংবর্ধনা নিয়ে যাবেন। সেই সময় এইসব কথা তিনি শুনবেন বলে জানিয়েছেন।
মুকুল রায় বলেছেন, পৃথিবীর সব থেকে জনপ্রিয় জননেতা হলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সঙ্গে রয়েছেন অমিত শাহ, জেপি নাড্ডার মতো নেতারা। তাঁদের নেতৃত্বেই বিধানসভায় লড়াই হবে বলে মন্তব্য করেছেন মুকুল রায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+