অনুব্রত মণ্ডলের গড়ে তৃণমূল সভাপতির আশ্রমে সফর! অনুকূল ঠাকুরকে স্মরণ করলেন মুকুল রায়

অনুব্রত গড়ে তৃণমূল সভাপতির আশ্রমে সফর! অনুকূল ঠাকুরকে স্মরণ করলেন মুকুল রায়

বীরভূমের নলহাটির ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি বিভাস অধিকারীর বাড়িতে বিজেপি নেতা মুকুল রায়। বিজেপি নেতা গিয়েছিলেন তৃণমূল নেতার বাড়িতে থাকা অনুকুল ঠাকুরের আশ্রমে। মানুষের প্রতি ভাসবাসা আর ঠাকুরের প্রতি শ্রদ্ধা থেকেই আসা বলে জানিয়েছেন মুকুল রায়। অন্যদিকে তৃণমূল নেতা জানিয়েছেন, এদিনের আমন্ত্রণের সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই।

ব্লক তৃণমূল সভাপতির বাড়িতে মুকুল রায়

ব্লক তৃণমূল সভাপতির বাড়িতে মুকুল রায়

নলহাটির ব্লক তৃণমূল সভাপতি বিভাস অধিকারীর বাড়িতে বিজেপি নেতা মুকুল রায়। এদিন দুপুরে মুকুল রায় সেখানে গিয়েছিলেন। ব্যক্তিগত সম্পর্কেই যাওয়া বলেও মন্তব্য করেছেন মুকুল রায়। মানুষের সঙ্গে সম্পর্কটা আলাদা জিনিস বলেও মন্তব্য করেছেন তিনি। তিনি বলেন, কেউ যদি ভাল সংঘ চালায়, আর তিনি যদি সেখানে যান, তাহলে কি ধরে নিয়ে হবে তিনি বিজেপিতে যাচ্ছেন। তবে বাড়ি থেকে বেরনোর সময় মুকুল রায় মন্তব্য করেন, বিজেপি খুব ভাল ফল করবে। তিনি বলেন, বিভাসকে তিনি চেনেন, এলাকায় ভাল কাজ করে। তবে এইদিনে তাঁর এই জায়গায় আসার জন্য তাদের দলের জেলা সভাপতি কী করবেন, তা তিনি জানেন না, মন্তব্য করেছেন মুকুল রায়।

স্মরণ করলেন অনুকুল ঠাকুরকে

স্মরণ করলেন অনুকুল ঠাকুরকে

মুকুল রায় বলেন, সৎসঙ্গের প্রতিষ্ঠাতা অনুকুল ঠাকুরকে মানুষ শ্রদ্ধা করেন। তৃণমূল নেতা প্রতিষ্ঠিত সেই আশ্রমে তিনি গিয়েছিলেন। তাঁর সমস্ত শ্রদ্ধা, ভক্তি অনুকুল ঠাকুরের প্রতি নিবেদন করেছেন বলে জানিয়েছেন মুকুল রায়। এর সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই বলেও জানিয়েছেন মুকুল রায়। ঠাকুরের প্রতি শ্রদ্ধা জানাতেই তিনি সেখানে গিয়েছিলেন, দাবি করেছেন মুকুল রায়।

 মনে করিয়ে দিচ্ছে সব্যসাচী দত্তের বাড়িতে লুচি, আলুরদমের গল্পের কথা

মনে করিয়ে দিচ্ছে সব্যসাচী দত্তের বাড়িতে লুচি, আলুরদমের গল্পের কথা

এদিন মুকুল রায়ে তৃণমূল নেতার বাড়িতে যাওয়া মনে করিয়ে দিচ্ছে গতবছর লোকসভা নির্বাচনের আগে বিধাননগরের তৎকালীন মেয়র সব্যসাচী দত্তের বাড়িতে গিয়ে লুচি, আলুর দমের গল্পের কথা। সেই সময় সব্যসাচী দত্ত বলেছিলেন, মুকুল রায় গিয়েছিলেন লুচি আলুর দম খেতে। এরপর লোকসভা নির্বাচনের পর আসল চিত্র পরিষ্কার হয়ে যায়। সব্যসাচী দত্ত বিজেপিতে যোগ দেন।

 খোঁজ নেবেন, জানিয়েছেন আশিস বন্দ্যোপাধ্যায়

খোঁজ নেবেন, জানিয়েছেন আশিস বন্দ্যোপাধ্যায়

ব্লক তৃণমূল নেতার বাড়িতে বিজেপি নেতা মুকুল রায়ের যাওয়ার বিষয়ে তিনি খোঁজ নেবেন বলে জানিয়েছেন বীরভূমের তৃণমূল নেতা আশিস বন্দ্যোপাধ্যায়। দরকারে জেলা সভাপতিকেও জানানো হবে বলে জানিয়েছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+