বাংলার মানুষ খুঁজছেন মুখ্যমন্ত্রী মমতাকে! মুকুল রায়ও এবার ‘উদ্বেগ’ বাড়ালেন প্রশ্নে

বাংলার মানুষ মুখ্যমন্ত্রী মমতাকে খুঁজছেন! মুকুল রায়ও এবার ‘উদ্বেগ’ বাড়ালেন প্রশ্নে

করোনা ভাইরাসের প্রাদুর্ভাব রুখতে প্রথম দিন থেকে সামনের সারিতে দাঁড়িয়ে লড়াই করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু হঠাৎই সপ্তাহকাল ধরে তাঁকে দেখা যাচ্ছে না। সংবাদ মাধ্যমের সামনেও তিনি আসছেন না। তাই এবার বিজেপি টুইট করল- বাংলার মানুষ তাঁদের মুখ্যমন্ত্রীকে খুঁজছেন। মুকুল রায়ও টুইটারে জানতে চাইলেন- মমতা কোথায়?

মুকুলের প্রশ্ন টুইটারে

মুকুল প্রশ্ন করেন- কোথায় আছেন মমতা বন্দ্যোপাধ্যায়? রাজ্যে করোনা সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে মুহূর্মুহূ। টেস্টিংও কম হচ্ছে। অন্য রাজ্যের তুলনায়। তারপর অন্য রাজ্য থেকে বাঙালি পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে আনার অনুমতিও দিচ্ছেন না? কেন বাংলার মুখ্যমন্ত্রী এই কঠিন সময়ে সামনে আসছেন না।

বিজেপির আইটি সেলেরও প্রশ্ন

বিজেপির আইটি সেলেরও প্রশ্ন

মুকুলের মতোই মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন ছুড়ে দিলেন বিজেপির অন্য নেতারাও। বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য থেকে শুরু করে বিজেপির কেন্দ্রীয় নেতা শিবপ্রকাশেরও একই অভিযোগ। বিজেপি তাই নতুন প্রচার স্ট্র্যাটেজি নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে।

নতুন ট্যাগ লাইনে প্রচার

নতুন ট্যাগ লাইনে প্রচার

বিজেপি এবার নতুন ট্যাগ লাইনে প্রচার শুরু করেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। সেই নতুন ট্যাগ লাইন হল- 'ভয় পেয়েছে মমতা'। এই ট্যাগ লাইনেই এবার প্রচার পারদ চড়িয়ে ফেলল বিজেপি। গত ৯ দিন ধরে টানা সাংবাদিক সম্মেলন থেকে নিজেকে সরিয়ে রেখেছেন মুখ্যমন্ত্রী। মমতার এই অবস্থান নিয়ে রীতিমতো গলা চাড়াচ্ছে বিজেপি।

অমিত শাহের পাল্টা মমতা

অমিত শাহের পাল্টা মমতা

তৃণমূল এর আগে অমিত শাহ কোথায়, তা নিয়ে প্রশ্ন করেছিল। টুইট ঝড় তুলে তৃণমূল নেতা-কর্মী, সাংসদ-মন্ত্রীরা জানতে চেয়েছিলেন অমিত শাহের অবস্থান। অমিত শাহ নিজে প্রকাশ্যে এসে তার জবাব দিয়েছেন। এখন বিজেপি পাল্টা দিয়েছে, মুখ্যমন্ত্রী এখন কোথায়। দিলীপ ঘোষ তো সোজাসুজিই জানিয়েছেন, বাংলার মানুষ জানতেই পারেন তাঁদের মুখ্যমন্ত্রী এখন কোথায়। তিনি সুস্থ আছেন কি না, তা জানা রাজ্যবাসীর অধিকার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+