Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

জয়প্রকাশের ওপর নির্যাতন নিয়ে কমিশনে! পিছনে মমতা, কারণ জানালেন মুকুল

করিমপুরে বিজেপি প্রার্থী জয়প্রকাশ মজুমদারের ওপর হামলার ঘটনা নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ বিজেপি।

করিমপুরে বিজেপি প্রার্থী জয়প্রকাশ মজুমদারের ওপর হামলার ঘটনা নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ বিজেপি। মুকুল রায়ের নেতৃত্বে প্রতিনিধিদল কলকাতায় নির্বাচন কমিশনের দফতরে গিয়ে জেলাশাসক এবং পুলিশ সুপারের বিরুদ্ধে ব্যবস্থাগ্রহণের দাবি জানান। ওই দলে ছিলেন বিজেপি নেতা শিশির বাজোরিয়া।

 প্রিসাইডিং অফিসারের কাছে ২ ফোন থাকায় প্রতিবাদ

প্রিসাইডিং অফিসারের কাছে ২ ফোন থাকায় প্রতিবাদ

এদিন সকালের দিকে করিমপুরে ঘিয়াঘাট প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে জয়প্রকাশ মজুমদার দেখেন প্রিসাইডিং অফিসারের কাছে দুটি ফোন রয়েছে। তিনি এই ঘটনার প্রতিবাদ করেন।

বুথ লাগোয়া ঘরে 'বহিরাগত'

বুথ লাগোয়া ঘরে 'বহিরাগত'

জয়প্রকাশ মজুমদারের অভিযোগ, বুথ লাগোয়া একটি ঘরে ১০-১১ জনের মতো ছিল। তাদের জিজ্ঞাসা করতেই তারা দাবি করে ভোটকর্মীদের জন্য রান্নার দায়িত্বে রয়েছেন তারা। এই ঘটনার প্রতিবাদ করেন জয়প্রকাশ মজুমদার। তারপরই এলাকা উত্তপ্ত হয়ে ওঠে।

 জয়প্রকাশের গায়ে লাথি

জয়প্রকাশের গায়ে লাথি

পিপুলখোলার ঘিয়াঘাট ইসলামপুর প্রাথমিক বিদ্যালয়ে অনিয়মের অভিযোগ পেয়ে সেখানে গিয়েছিলেন জয়প্রকাশ মজুমদার। সেখানে যেতেই তাঁর গাড়ি ঘিরে ধরে দুষ্কৃতীরা। আর গাড়ি থেকে নামতেই চলে কিল, চড়, ঘুষি। একজন তো এক লাথি মারে জয়প্রকাশ মজুমদারকে লক্ষ্য করে। রাস্তার ধারে ঝোঁপের মধ্যে পড়ে যান জয়প্রকাশ মজুমদার। কেন্দ্রীয় বাহিনী এসে তাঁকে উদ্ধার করার পর জয়প্রকাশ মজুমদার অভিযোগ করেন তৃণমূলের দুষ্কৃতীরা এই হামলা চালিয়েছে।

কমিশনের দ্বারস্থ মুকুল রায়

কমিশনের দ্বারস্থ মুকুল রায়

জয়প্রকাশ মজুমদারের ওপর হামলার ঘটনা নিয়ে শোরগোল শুরু হতেই কলকাতায় নির্বাচন কমিশনের দফতরে যায় বিজেপির এক প্রতিনিধি দল। নেতৃত্বে ছিলেন মুকুল রায়। তিনি বিজেপি প্রার্থীকে নির্যাতনের দায়ে জেলাশাসক এবং পুলিশ সুপারের গ্রেফতারের দাবি করেন। তিনি বলেন, কোনও নির্বাচনে এই ধরনের ঘটনা ঘটেনি।

পিছনে মমতা, অভিযোগ মুকুলের

পিছনে মমতা, অভিযোগ মুকুলের

বিজেপি নেতা মুকুল রায়ের অভিযোগ, পুরো ঘটনার পিছনে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। উপনির্বাচনে হার নিশ্চিত জেনেই এই কাণ্ড ঘটিয়েছে শাসকদল। অভিযোগ করেছেন মুকুল রায়। বিজেপি সূত্রের খবর, জয়প্রকাশ মজুমদারের আক্রান্ত হওয়ার খবরে উদ্বেগ প্রকাশ করেছেন কৈলাস বিজয়বর্গীয়।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+