মুকুলকে নিয়ে জল্পনা! বিজেপির নয়া রাজ্য কমিটি গঠনের আগে তুঙ্গে উঠেছে চর্চা

মুকুলকে কি নিয়ে জল্পনা! বিজেপির নয়া রাজ্য কমিটি গঠনের আগে তুঙ্গে উঠেছে চর্চা

করোনা লকডাউনের মধ্যেও বিজেপি ২০২১-এর যুদ্ধের প্রস্তুতি শুরু করে দিয়েছে। এই লকডাউনের মধ্যে বিজেপি নতুন কমিটি গঠন করতে চলেছে। আর এই অবস্থায় প্রশ্ন উঠেছে, মুকুল রায় কি থাকবেন এই কমিটিতে। এবার কি বিজেপিতে কোনও পদ পাবেন তিনি? নাকি আজও পদহীন হয়ে রয়ে যাবেন তিনি?

২০২১-কে সামনে রেখেই নয়া রাজ্য কমিটি

২০২১-কে সামনে রেখেই নয়া রাজ্য কমিটি

বিজেপি ইতিমধ্যে প্রাথমিক একটি তালিকা তৈরি করে ফেলেছে রাজ্য কমিটির। কেন্দ্রীয় নেতৃত্ব এখন চূড়ান্ত তালিকা প্রস্তুত করতে ব্যস্ত। ২০২১-কে সামনে রেখে গড়া এই নয়া রাজ্য কমিটিতে এখন কারা থাকেন, তা নিয়েই জল্পনা চলছে। তার সঙ্গে সবথেকে বেশি জল্পনা মুকুল রায়কে নিয়ে। তিনি কোনও পদে আসেন কি না, সেদিকে তাকিয়ে রাজনৈতিক মহলের বৃহদাংশ।

আড়াই বছরেও মেলেনি পদ

আড়াই বছরেও মেলেনি পদ

মুকুল রায় ২০১৭-র নভেম্বরে যোগ দিয়েছিলেন বিজেপিতে। তারপর কেটে গিয়েছে প্রায় আড়াই বছর। মুকুল রায় এখনও পদহীন। তাঁকে নির্বাচন কমিটির আহ্বায়ক করা ছাড়া নতুন কোনও পদ দেওয়া হয়নি। ফলে এখনও দলীয় কোনও পদ পাননি তিনি। আজও তিনি স্রেফ বিজেপি নেতা হিসেবেই রয়ে গিয়েছেন তৃণমূল ত্যাগের পর।

সাংসদ-মন্ত্রী তো ছাড়, সাংগঠনিক পদও মেলেনি

সাংসদ-মন্ত্রী তো ছাড়, সাংগঠনিক পদও মেলেনি

এরই ফাঁকে বারবার তাঁকে রাজ্যসভার সদস্য বা কেন্দ্রীয় মন্ত্রিসভায় আনা হবে জল্পনা হয়েছে। কিন্তু বাস্তবে তা হয়নি, রাজ্যসভাতেও তাঁকে মনোনয়ন দেওয়া হয়নি, আনা হয়নি কেন্দ্রীয় মন্ত্রিসভাতেও। আর সাংগঠনিক কোনও পদেও তাঁকে আনা হয়নি, তাঁকে রেখে দেওয়া হয়েছে ভোট কৌশলী হিসেবে।

এবার কি পদ পাবেন বিজেপির ‘পয়লা নম্বর বাজি’

এবার কি পদ পাবেন বিজেপির ‘পয়লা নম্বর বাজি’

এই মুকুল রায়কে সামনে রেখেই বাংলায় দুটো নির্বাচনে প্রভূত সাফল্য এনেছে বিজেপি। পঞ্চায়েত নির্বাচনের পর লোকসভা নির্বাচনেও বিজেপি ২ থেকে বেড়ে ১৮ জন সাংসদে পৌঁছেছে। তৃণমূলকে ভেঙে ছত্রখান করে দিতে মুকুল রায়ই বিজেপিতে পয়লা নম্বর বাজি। তবু তিনি পদ পাননি। এখন নতুন কমিটিতে তিনি কোনও স্থান পান কি না, তা দেখার।

কারা থাকবেন বিজেপির এই কমিটিতে

কারা থাকবেন বিজেপির এই কমিটিতে

এই পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, কারা থাকবেন বিজেপির এই নতুন কমিটিতে। পুরনোদের কারা বাদ যাবেন তা নিয়েও চর্চা শুরু হয়েছে। এজন্য যোগ্যতা মেপেই এগোচ্ছে বিজেপি। একেবারে ত্রিমুখী পরীক্ষার মাধ্যমে বিজেপি নতুন কমিটি গঠন করতে চাইছে। এটা একদিনের পদ্ধতি নয়, দীর্ঘদিন ধরেই এই পদ্ধতি চলছে। তা সমাধা হয়েছে, এবার শুধু পরীক্ষার ফল জানানো বাকি।

তিন পদ্ধতি মেনে তৈরি হচ্ছে কমিটি

তিন পদ্ধতি মেনে তৈরি হচ্ছে কমিটি

সেই পদ্ধতি হল- বঙ্গ বিজেপি তরফে নিচুতলার কর্মীদের সঙ্গে কথা বলে একটা সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘ তাঁদের মতো করে একটা তালিকা তৈরি করছে। আর অমিত শাহ তাঁর নিজস্ব টিমকে নিয়ে প্রতি বিধানসভা ও মণ্ডল অনুযায়ী একটা তালিকা তৈরি করছেন। সেই ত্রিধারার সম্মিলিত সিদ্ধান্তেই গড়ে উঠবে কমিটি। সেই কমিটিতে মুকুল রায় বা তৃণমূল ত্যাগী কোনও নেতা থাকেন কি না, তা নিয়েই জল্পনা চলছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+