চেয়ার কেউ রক্ষা করতে পারবে না! গণতন্ত্র হত্যার ফল ভুগতে হবেই, মমতাকে হুঁশিয়ারি মুকুলের

গণতন্ত্র হত্যার জন্য ফল ভুগতে হবে। কেউ রক্ষা করতে পারবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসংযোগের প্রক্রিয়া সম্পর্কে এমনটাই বললেন বিজেপি নেতা মুকুল রায়।

গণতন্ত্র হত্যার ফল একদিন ভুগতে হবেই। কেউ রক্ষা করতে পারবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসংযোগের প্রক্রিয়া সম্পর্কে এমনটাই বললেন বিজেপি নেতা মুকুল রায়। পশ্চিমবঙ্গে গণতন্ত্রকে হত্যার অভিযোগ করে তিনি বলেছেন, রাজ্যে ১০০ জনের ওপর বিরোধী রাজনৈতিক কর্মীকে খুন করা হয়েছে।

মমতার জনসংযোগ

মমতার জনসংযোগ

পূর্ব মেদিনীপুরে প্রশাসনিক বৈঠকে যাওয়া মুখ্যমন্ত্রীকে বুধবার দেখা গিয়েছিল দিঘার দত্তপুরে জনসংযোগে অংশ নিতে। গ্রামে ঢুকে গিয়ে তিনি যেমন বাসিন্দাদের অভাব অভিযোগ শুনেছেন, গ্রামের মহিলাদের শাড়ি বিলি করেছেন। পাশাপাশি শিশুদের দিয়েছেন চকোলেট। ফেরার সময় রাস্তার ধারে চায়ের দোকানে ঢুকে নিজেই চা তৈরি করেন এবং সঙ্গে কথা মন্ত্রীদের পরিবেশন করেন।

মুকুল রায়ের কটাক্ষ

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চায়ে পে চর্চাকে মেলোড্রামাটিক দৃশ্য বলে এদিন কটাক্ষ করেন মুকুল রায়। হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন, আপনার চেয়ার কেউ রক্ষা করতে পারবে না। দিন কয়েক আগেই মুকুল রায় বলেছিলেন, প্রশান্ত কিশোর হোক, কিংবা তৃণমূল, যার যেকোনও কর্মসূচি বাংলায় ফেল করবে। কোনওভাবেই আর ক্ষমতা ধরে রাখতে পারবে না তৃণমূল।

'বিজেপি ২০০-র বেশি আসন পাবে'

'বিজেপি ২০০-র বেশি আসন পাবে'

২০২১-এর নির্বাচনে তৃণমূলের পরাজয় অবশ্যম্ভাবী। ডাহা ফেল করবেন প্রশান্ত কিশোরের দলবল। দিন কয়েক আগে এমনটাই দাবি করেছিলেন বিজেপি নেতা মুকুল রায়। এই দাবি করার পিছনে তাঁর হাতে রয়েছে বেসরকারি সংস্থাকে দিয়ে করা সমীক্ষা রিপোর্ট। সেই রিপোর্ট তুলে ধরে মুকুল রায় দাবি করেছিলেন, ২০২১কে লক্ষ্য করে হওয়া নির্বাচনে
তৃণমূল কোনওভাবেই ৮০টির বেশি আসন পাবে না। অন্যদিকে বিজেপি ২০০-র বেশি আসন দখল করবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+