মুকুল-ঘনিষ্ঠরা দিন গুণছেন বিজেপিতে! বেসুরোর সংখ্যা বৃদ্ধিতে যাঁদের তৃণমূল যোগের জল্পনা
মুকুল-ঘনিষ্ঠরা দিন গুণছেন বিজেপিতে! বেসুরোর সংখ্যা বৃদ্ধিতে যাঁদের তৃণমূল যোগের জল্পনা
মুকুল রায় ঘনিষ্ঠ বিধায়ক ও নেতারা এখন বিজেপিতে কোণঠাসা। তাঁরা একে একে বেসুরো হতে শুরু করেছেন। যে কোনওদিন বিজেপিতে বড়সড় ভাঙন লাগতে পারে। বিজেপি ছেড়ে আরও অনেক বিধায়ক যোগ দিতে পারেন তৃণমূল কংগ্রেসে। শুধু বিধায়করাই নন, বিজেপির অনেক নেতা-নেত্রীও তৃণমূলের দিকে পা বাড়িয়ে রয়েছেন।

বিজেপিকে পর্যুদস্ত করে তৃণমূল ক্ষমতায় ফিরতেই মোহভঙ্গ
একুশের বিধানসভা নির্বাচনের আগে অনেক তৃণমূল নেতাই ভেবেছিলেন এবার বিজেপি ক্ষমতায় আসতে চলছে। তাই তাঁরা বিজেপির দিকে ঢলেছিলেন। ভোটের মুখেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন। কিন্তু বিজেপিকে পর্যুদস্ত করে তৃণমূল ক্ষমতায় ফিরতেই তাঁদের মোহভঙ্গ হয়েছে। তাঁরা ভুল স্বীকার করে ফের তৃণমূলে ফিরতে চাইছেন।

ভোটের আগে দলকে বিপাকে ফেলে চলে গিয়েছিলেন যাঁরা
সেই তালিকায় যেমন বিজেপির অনেক বিধায়ক রয়েছেন, রয়েছেন অনেক নেতা-নেত্রী। তৃণমূলের বিপুল জয়ের পর থেকেই অনেকে আবেদন করতে শুরু করে দিয়েছেন। অনেকে লাইন পরিষ্কার করতে নানারকম চেষ্টা করেছেন। কিন্তু তৃণমূল সিদ্ধান্ত নিয়েছিল, যাঁরা ভোটের আগে দলকে বিপাকে ফেলে চলে গিয়েছিলেন তাঁদের আর ফেরানো হবে না।

সবার আগে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন মুকুল
কিন্তু মুকুল রায়ের দলবদল সেই অবস্থান ধরে রাখার অন্তরায় হয়ে উঠেছে। ভোটের পর সবার আগে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন মুকুল রায়। সঙ্গে পুত্র শুভ্রাংশু রায়। মুকুল রায় কৃষ্ণনগর উত্তরের বিধায়ক। আর শুভ্রাংশু বীজপুর কেন্দ্রে বিজেপির টিকিটে লড়ে পরাজিত। অর্থাৎ বিধানসভায় বিজেপির টিকিটে জয়ী এক বিধায়ক ও এক পরাজিত প্রার্থী তৃণমূলে ফেরেন।

মুকুলের পর ৩ বিধায়ক তৃণমূলে, একজন বিজেপি ছেড়ে অপেক্ষায়
মুকুল-শুভ্রাংশুর তৃণমূলে যোগদানের সূত্র ধরে বিজেপির পরিষদীয় টিমে ভাঙন তৈরি হয়। অনেক মুকুল-ঘনিষ্ঠ বিধায়ক বেসুরা বাজতে শুরু করেন। তার মধ্যে আরও তিনজন বিধায়ক ইতিমধ্যে দলবদল করে তৃণমূলে যোগ দিয়েছেন। একজন বিধায়ক বিজেপি ছেড়েছেন। এখনও অন্য কোনও দলে যোগ দেননি বা তৃণমূলে নাম লেখাননি। তবে তিনিও যে কোনও দিন যোগ দিতে পারেন তৃণমূলে।

তৃণমূলের জেলা সভাপতির সাক্ষাৎ ঘিরে জল্পনায় বিধায়ক
এছাড়া আরও অনেক বিধায়ককে নিয়ে জল্পনা শুরু হয়েছে। তাঁদের অবস্থান, তাঁদের গতিবিধি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। যেমন নাটাবাড়ির বিজেপি বিধায়কের সঙ্গে তৃণমূল কংগ্রসের জেলা সভাপতির সাক্ষাৎ ঘিরে কয়েকদিন আগেই জল্পনা তৈরি হয়েছিল। যদিও তিনি এই মুহূর্তে বিজেপিতে সক্রিয়। তবু প্রাক্তন তৃণমূলী ওই বিধায়ককে নিয়ে কম চর্চা হচ্ছে না।

বিশ্বজিৎ বিজেপি ছেড়ে প্রশ্ন তুলেছিলেন আরও অনেকে লাইনে
আর সম্প্রতি যে বিধায়কে নিয়ে বেশি চর্চা, তিনি হলেন বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্তনীয়া। তিনিও মুকুল রায় ঘনিষ্ঠ বলে রাজনৈতিক মহলে পরিচিত। আর এক মুকুল রায় ঘনিষ্ঠ বিধায়ক বিশ্বজিৎ দাস বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদানের দিন প্রশ্ন তুলেছিলেন, আরও অনেকে লাইন দিয়ে রয়েছে। খুব শীঘ্রই ভাঙন ধরবে বনগাঁ বিজেপিতে।

যত কাণ্ড বিজেপির কার্যালয়ে তালা ঝোলানোর অভিযোগে
রবিবারের ঘটনা বিশ্বজিৎ দাসের সেই কথারই প্রতিফল বলে মনে করছে রাজনৈতিক মহল। বনগাঁ বিজেপির সাংগঠনিক জেলা কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছেন খোদ দলীয় বিধায়ক। উত্তর ২৪ পরগনা জেলা বিজেপি নেতৃত্ব অভিযোগ করেছেন বনগাঁ উত্তরের বিধায়ক অশোক কীর্তনীয়ার বিরুদ্ধে। বাড়ি ভাড়া না মেটানোর তিনি চাবি দিতে অস্বীকার করেন বলে অভিযোগ বিজেপির।

বাগদার বিধায়কের পর বনগাঁ উত্তরের বিধায়কও জল্পনায়
রাজনৈতিক মহল মনে করছে, চাবি দেওয়া তো গৌন, মুখ্য কারণ হল বিজেপি বিধায়কের গোঁসা হয়েছে। তিনি বেসুরো গাইতে শুরু করেছেন। যদিও বিধায়ক অশোক কীর্তনীয়া এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন। এসব মিথ্যা রটনা হচ্ছে। আমি চাবি আটকে রাখিনি কার্যালয়ের। আমার কাছে চাবি নেই। উল্লেখ্য, এর আগে সাংগঠনিক জেলার বৈঠকেও হাজির ছিলেন না বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস এবং বনগাঁ উত্তরের বিধায়ক অশোক কীর্তনীয়া।

তৃণমূলের এন্ট্রি পাসের অপেক্ষায় দিন গুণছেন বিজেপিতে
মুকুল রায় তৃণমূলে যোগ দেওয়ার পর বিশ্বজিৎ দাসও ফিরে আসেন তৃণমূলে। কিন্তু অশোক কীর্তনীয়া এখনও স্পেস পাননি। যেমন জায়গা করতে পারেননি রাজীব বন্দ্যোপাধ্যায়। যদিও তিনি ডোমজুড়ে বিজেপির টিকিটে হেরে গিয়েছিলেন। কিন্তু ভোটের মুখে দলবদল করায় তাঁকে ফেরাতে পারেনি তৃণমূল। এছাড়া সোনালি গুহ, সরলা মুর্মু, অমল আচার্য, দীপেন্দু বিশ্বাসের মতো অনেকেই রয়েছেন লাইনে। এঁরা সবাই আবেদন করেছিলেন তৃণমূলে ফিরতে। যাঁরা আবেদন করেননি, কিন্তু ফাঁক খুঁজছেন তাঁদের নাম না করাই ভালো। তাঁরা সবাই তৃণমূলের এন্ট্রি পাসের অপেক্ষায় দিন গুণছেন বিজেপিতে।
-
ধসে পড়ল সেনসেক্স! মুহূর্তে উধাও ১২ লক্ষ কোটি, কেন ভাঙল শেয়ারবাজার? জানুন -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
ফের বিতর্কে আরজি কর! শৌচালয়ে যেতে গিয়ে মৃত্যু শ্বাসকষ্টের রোগীর, অব্যবস্থার অভিযোগ পরিবারের, আর কী দাবি? -
সাপ্লিমেন্টারি তালিকায় বড় কাটছাঁটের আশঙ্কা! নাম বাদ গেলে কী করবেন? কীভাবে আবেদন করবেন? জেনে নিন -
উত্তরে তুষারপাত, দক্ষিণে ঝড় বৃষ্টির দাপট, আজ কেমন থাকবে আবহাওয়া? জানুন -
নিউ ইয়র্কের বিমানবন্দরে দুর্ঘটনা! রানওয়েতে নামার পর দমকলের ট্রাকে ধাক্কা, একাধিক আহতের আশঙ্কা, দেখুন ভিডিও -
বিশ্বজুড়ে অস্থিরতা! করোনা মহামারির উদাহরণ টেনে লোকসভায় দেশবাসীকে বার্তা মোদীর, কী বললেন? -
বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে গতি, অর্থমন্ত্রীর টেবিলে গুরুত্বপূর্ণ দুই বিল












Click it and Unblock the Notifications