মুকুল রায়ের চমক অমিত শাহের সফরেই! তৃণমূলের হেভিওয়েটদের বিজেপি-যোগের জল্পনা

বিজেপিতে মুকুল রায় গুরুত্বের আসনে বসার পর থেকেই জল্পনা চলছিল তৃণমূলে ভাঙনের। ইতিমধ্যেই নাকি একাধিক তৃণমূল নেতা ও বিধায়ক যোগাযেোগ রাখতে শুরু করেছেন মুকুল রায়ের সঙ্গে।

বিজেপিতে মুকুল রায় গুরুত্বের আসনে বসার পর থেকেই জল্পনা চলছিল তৃণমূল কংগ্রেসে ভাঙনের। ইতিমধ্যেই নাকি একাধিক তৃণমূল নেতা ও বিধায়ক যোগাযেোগ রাখতে শুরু করেছেন মুকুল রায়ের সঙ্গে। তাঁরা পুজোর আগেই বিজেপিতে যোগদান করতে পারেন বলে জল্পনা শুরু হয়েছে। অমিত শাহের বঙ্গ সফর চলাকালীনই তাঁর হতে ধরে যোগদান হতে পারে।

মুকুল রায় ফের একবার চমক দেওয়ার অপেক্ষায়

মুকুল রায় ফের একবার চমক দেওয়ার অপেক্ষায়

মুকুল রায় বিজেপির সর্বভারতীয় সহসভাপতি হওয়ার পর থেকেই তৃণমূলে ভাঙন-ভীতি তৈরি হয়েছিল। কারণ ২০১৯-এর প্রাক্কালে এবং লোকসভা ভোট পরবর্তী সময়ে একা মুকুল রায় নড়িয়ে দিয়েছিলেন তৃণমূলকে। তারপর প্রশান্ত কিশোরের কৌশলে পাল্টা আঘাত দেয় তৃণমূল। এখন মুকুল রায় ফের একবার চমক দেওয়ার চেষ্টা আছেন।

মুকুল রায়ের গুরুত্ব বিজেপিতে বাড়তেই জল্পনা

মুকুল রায়ের গুরুত্ব বিজেপিতে বাড়তেই জল্পনা

তারপর মুকুল রায় বিজেপিতে কোণঠাসা অবস্থায় থাকায় এতদিন অনেকে বিজেপিতে নাম লেখাতে চায়নি। অনেক তৃণমূল নেতার কাছে সংশয় ছিল তাঁদের বিজেপিতে যোগদান নিয়ে। কিন্তু ২০২১-এর ভোটের দিকে চেয়ে মুকুল রায়ের গুরুত্ব বিজেপিতে বাড়তেই ফের তৃণমূলে ভাঙন-জল্পনা তৈরি হয়েছে।

মুকুল রায় একটি তালিকা করে দিল্লিতে পাঠিয়েছেন!

মুকুল রায় একটি তালিকা করে দিল্লিতে পাঠিয়েছেন!

মুকুল রায় বিজেপিতে সহসভাপতির আসন পাওয়ার পর অনেক তৃণমূল নেতা এবং বিধায়ক বেসুরো গাইতে শুরু করেছেন। তাঁরা অনেকেই মুকুল-ঘনিষ্ঠ। তাঁরা মুকুল রায়ের সঙ্গে যোগাযোগ রাখছেন বলেও সম্প্রতি চর্চা চলছে। এমনও জল্পনা চলছে যে, ইতিমধ্যে মুকুল রায় একটি তালিকা করে দিল্লিতে পাঠিয়ে দিয়েছেন।

তৃণমূল ভেঙে বিজেপিকে শক্তিশালী করার কৌশল মুকুলের

তৃণমূল ভেঙে বিজেপিকে শক্তিশালী করার কৌশল মুকুলের

বিজেপির একাংশের তরফে দাবি করা হচ্ছে, শীঘ্রই তৃণমূল ধাক্কা খাবে। মুকুল রায় হাত ধরে হেভিওয়েট বিধায়ক বিজেপিতে যোগ দেবেন। অমিত শাহের হাত ধরেই এই যোগদান হতে পারে। মুকুল রায় নিজে তৃণমূল ভেঙে বিজেপিকে শক্তিশালী করার কৌশল রচনা করছেন। তাহলে তৃণমূলের কাছে তা হবে একটা বড় আঘাত।

তৃণমূল নেতার যোগদান হতে পারে অমিতের সফরেই!

তৃণমূল নেতার যোগদান হতে পারে অমিতের সফরেই!

পুজোর আগেই অমিত শাহ আসছেন বাংলায়। তিনি উত্তরবঙ্গ সফরে যাবেন। তাঁর এই সফরের চমক হিসেবে কোনও বড় যোগদান হতে পারে। এবার দিল্লিতে মুকুল রায়কে অভূতপূর্ব মর্যাদা দেওয়া হয়েছে গুরুত্বের পদ দিয়ে। এবার মুকুল রায় তাই তোফা দিতে পারেন অমিত শাহকে। সেই আঙ্গিকে কোনও হেভিওয়েট তৃণমূল নেতার যোগদান হতে পারে অমিতের সফরে।

মুকুল রায় বাংলায় 'ভাঙন'-রাজনীতির জনক!

মুকুল রায় বাংলায় 'ভাঙন'-রাজনীতির জনক!

মুকুল রায় বাংলায় 'ভাঙন' রাজনীতির জনক বলা যায়। তিনিই কংগ্রেসকে ভেঙে তছনছ করে দিয়ে বাংলায় তৃণমূলের উত্থান ঘটিয়েছিলেন। আবার সেই তিনিই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়ে তৃণমূলের পতনের কারণ হবেন। তৃণমূলকে ভেঙেই তিনি বিজেপিকে শক্তিশালী করে তুলবেন। ঠিক যেমন ২০১৯-এ করেছিলেন। ২০২১-এর তার পুনরাবৃত্তি চাইছে বিজেপি!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+