মমতার সিআইডি এবার বলবে নিহত শিক্ষক আরএসএস করতই না, তোপ মুকুলের

মমতার সিআইডি বলবে ওরা আরএসএস করতই নয়। জিয়াগঞ্জে শিক্ষক ও শিক্ষকের পুরো পরিবারকে নৃশংস খুনের ঘটনায় বিজেপি নেতা এবার নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়কেই।

মমতার সিআইডি বলবে ওরা আরএসএস করতই নয়। জিয়াগঞ্জে শিক্ষক ও শিক্ষকের পুরো পরিবারকে নৃশংস খুনের ঘটনায় বিজেপি নেতা এবার নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়কেই। কলকাতার গান্ধী মূর্তির পাদদেশে ধর্না মঞ্চ থেকে তিনি বলেন, এটা রাজনৈতিক খুন। মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ যতই সাফাই দিক, এটাই সত্য।

জিয়াগঞ্জ-কাণ্ডে মমতার সিআইডিকে নিশানা মুকুলের

উল্লেখ্য, মুর্শিদাবাদের জিয়াগঞ্জে শিক্ষক বন্ধুপ্রকাশ পালের পরিবারের নির্মম হত্যার ঘটনায় কারা জড়িত, তা নিয়ে চাপানউতোর শুরু হয়েছে তৃণমূল ও বিজেপির মধ্যে। তিনি আরএসএস করতেন বলে দাবি বিজেপি ও আরএসএস নেতাদের। আবার পরিবারের দাবি, তিনি কোনও রাজনৈতিক দলের সঙ্গেই যুক্ত ছিলেন না।

এদিন এই নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে ধরনায় বসে বিজেপি। সেই ধরনা-মঞ্চ থেকেই মুকুল রায় তোপ দাগেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। তিনি বলেন, এবার মমতার পুলিশ আর সিআইডি বলবে নিহত আরএসএস বা বিজেপির কর্মীই ছিলেন না। তাঁর অভিযোগ, তৃণমূল সরকার রাজ্যে খুনের রাজনীতি করছে। পুলিশ আর সিআইডি লোক দেখানো তদন্ত করছে। মমতা যেমন বলছে, তেমনই তদন্ত করছে পুলিশ-সিআইডি।

মুকুলের অভিযোগ, রাজ্যে বিজেপি বাড়ছে, বাড়ছে আরএসএস। তাই হিংসার পরিবেশ সৃষ্টি করে খুনের রাজনীতি কায়েম করা হচ্ছে। তারপর নিজেদের মতো তদন্ত করে তা রাজনৈতিক খুন নয় বলে চালানোরও একটা চেষ্টা চলছে। জিয়াগঞ্জের ঘটনার ক্ষেত্রেও তেমনটা করা হচ্ছে বলে দাবি মুকুলের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+