বাংলায় শুরু ‘মন্ত্রিত্বে’র যুদ্ধ! পাখির চোখ ২০২১-এ জিতবেন কে- মুকুল না দিলীপ
বাংলায় শুরু ‘মন্ত্রিত্বে’র যুদ্ধ! পাখির চোখ ২০২১-এ জিতবেন কে- মুকুল না দিলীপ
আসন্ন ২০২১ বিধানসভা নির্বাচনে বিজেপির পাখির চোখ বাংলা। বাংলায় পদ্ম ফোটাতে বিজেপির রাজ্য সংগঠনের বিস্তর রদবদল করেছে। এবার মোদী সরকারে রদবদলে করে বাংলার গুরুত্ব বাড়ানোর ভাবনা শুরু হয়েছে। বাংলা থেকে আরও জনা চারেক মন্ত্রী হতে পারেন। তা নিয়েই এখন দলের অন্দরে শুরু হয়েছে টানাপোড়েন।

কে জিতবেন লড়াইয়ে- মুকুল না দিলীপ
কে মন্ত্রী হবেন। নাম শোনা যাচ্ছে অনেকের। তা নিয়ে উত্তরবঙ্গের দুই সাংসদের মধ্যে লড়াই এখন তুঙ্গে উঠেছে। সেই লড়াই আকর্ষণীয় হয়ে উঠেছে এই কারণেই যে একজনকে চাইঅছেন মুকুল রায়, অপর জনকরে চাইছেন খোদ রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। কার ভাগ্যে শিকে ছিঁড়বে! তার থেকেও বড় কথা, কে জিতবেন এই লড়াইয়ে মুকুল না দিলীপ!

মুকুলের সওয়াল যাঁর হয়ে
মুকুলের খাস লোক নিশীথ প্রমাণিক। দিল্লিতে নিয়ে গিয়ে দলবদল করি্য়ে একেবারে টিকিট দিয়ে এলাকায় এনেছিলেন নিশীথ প্রমাণিককে। তিনি সাংসদও হয়েছেন। এবার কি তবে তাঁর মন্ত্রী হওয়ার পালা? মুকুল চাইছেন নিশীথই মন্ত্রী হোক। তাহলে ২০২১ বিধানসভা ভোটের আগে তৃণমূলকে মোক্ষণ জবাব দেওয়া যাবে।

বাংলা জয়ের লক্ষ্যে বিজেপির সিদ্ধান্ত
আর বিজেপির রাজ্য সভাপতি চাইছেন জন বার্লা হোন মন্ত্রী। তিনি যে লড়াই করে দলটা করেছেন এলাকায়, তাঁকে মর্যাদা দেওয়া দরকার। সেই কারণেই দুটি ভিন্ন মত উঠে এসেছে মন্ত্রী খুঁজতে গিয়ে। অবশ্যই এই মন্ত্রিত্বের প্রধান লক্ষ্য বাংলার বিধানসভা নির্বাচনে জয়। সেই জয় হাসিল করতে, যা করণীয় সেটাই করবে বিজেপি।

বাংলা থেকেও আরও কেন্দ্রীয় মন্ত্রী
সম্প্রতি একটা বিষয় নিয়ে জল্পনা তুঙ্গে উঠেছে যে, ২০২১-এর আগে বাংলা পেতে পারে বেশ কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রী। দুজন পূর্ণমন্ত্রী ও আরও দুজন রাষ্ট্রমন্ত্রী পেতে পারে বাংলা। দ্বিতীয় মোদী সরকারের দ্বিতীয় বর্যপূর্তির দিনেই সেই আভাস মিলেছিল। বাংলা থেকে দুজন মন্ত্রী রয়েছেন। আর অন্তত চারজন মোদী ক্যাবিনেটে সুযোগ পেতে পারেন।

বাংলায় কারা মন্ত্রিত্বের লড়াইয়ে এগিয়ে
নরেন্দ্র মোদীর নেতৃত্বে দ্বিতীয় সরকার প্রতিষ্ঠার পর বাংলা থেকে দু-জন রাষ্ট্রমন্ত্রী হয়েছিলেন। বাবুল সুপ্রিয় ও দেবশ্রী চৌধুরীকে মন্ত্রী করা হয়েছিল। কোনও পূর্ণমন্ত্রী পায়নি বাংলা। এবার পূর্ণমন্ত্রী হিসেবে ভাসছে মোদী-শাহ ঘনিষ্ঠ এক বাঙালির নাম। তিনি রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্ত। অপরজনকে রাজ্যসভার সাংসদ করে আনা হতে পারে।

বাংলার কোন সাংসদরা আছ্ন মন্ত্রিত্বের লড়াইয়ে
বাংলা থেকে রাষ্ট্রমন্ত্রী হিসেবে ভাসছে অনেক নাম। সেই তালিকায় রয়েছেন অনেক সাংসদ। সেই তালিকায় রয়েছেন জয়ন্ত রায়, শান্তনু ঠাকুর, লকেট চট্টোপাধ্যায়, সুভাষ সরকার, নিশীথ প্রামাণিক ও জন বার্লাদের নাম। এঁদের মধ্যে যে কোনও দুজন রাষ্ট্রমন্ত্রী হতে পারেন।












Click it and Unblock the Notifications