মুকুল-দিলীপদের ক্ষোভের বন্যা মমতার বিরুদ্ধে! করোনার হানাও ঠেকাতে পারল না রাজনীতি
করোনার সংক্রমণও বাংলাকে রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখতে পারল না। করোনায় লকডাউনের মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একরাশ অভিযোগ এনে রাজ্যপালের দ্বারস্থ হলেন বিজেপি নেতারা।
করোনার সংক্রমণও বাংলাকে রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখতে পারল না। করোনায় লকডাউনের মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একরাশ অভিযোগ এনে রাজ্যপালের দ্বারস্থ হলেন বিজেপি নেতারা। মুকুল-দিলীপ-রাহুল একজোট হয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগের তালিকা তুলে দিলেন।

মুখ্যমন্ত্রী তথ্য গোপন করছেন
মুকুল-দিলীপদের প্রথম অভিযোগ, মুখ্যমন্ত্রী তথ্য গোপন করছেন। করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা নিয়ে তথ্য গোপন অবিলম্বে বন্ধ করতে হবে। এছাড়াও ত্রাণ বিলি-সহ একাধিক সমস্যা রাজ্যপালের সামনে তুলে ধরেন তাঁরা। রাজ্যপালের হাতে তুলে দেওয়া হয় দাবিপত্র।
|
বিস্ফোরক মন্তব্য বিজেপি রাজ্য সভাপতির
রাজ্যপালের সঙ্গে দেখা করে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে রাজনীতির অভিযোগ তোলেন বিজেপি নেতারা। তাঁদের কথায়, মুখ্যমন্ত্রী করোনায় মৃতের সংখ্যা কমিয়ে বলছেন। আক্রান্তের সংখ্যা তিনি চাপছেন বলে বিস্ফোরক মন্তব্য করেন বিজেপি রাজ্য সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ।

মুকুল রায়-দিলীপ ঘোষদের নিশানায় মমতা
মুকুল রায়-দিলীপ ঘোষদের আরও অভিযোগ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করোনায় মৃত্যু ঘটনাকে নিউমোনিয়া বা ডায়াবেটিস বলে চালানোর চেষ্টা করছেন। আসলে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা আরও বেশি। এছাড়া রাজ্যের কোথায় কোয়ারেন্টাইন সেন্টার তৈরি হয়েছে, তারও কোনও তথ্য নেই।

মুকুলের ত্রাণ বণ্টনি নিয়ে অভিযোগ
মুকুলের অভিযোগ, করোনা মোকাবিলার ক্ষেত্রেও রাজনৈতিক রং লাগাচ্ছেন মুখ্যমন্ত্রী। সেই কারণেই বিজেপি নেতারা ত্রাণ বিলি করতে গিয়ে নানা সমস্যার মুখে পড়ছেন। তাঁরা অভিযোগ করেন, এখনও কেন জেলা প্রশাসনের তেমন কোনও উদ্যোগ নেই। এদিন তাঁরা দিল্লির নিজামুদ্দিনের ঘটনা নিয়েও রাজ্যপালের সঙ্গে কথা বলেন।












Click it and Unblock the Notifications