সন্দেশখালি নিয়ে রাজনীতি করা বন্ধ হোক, এক্স হ্যান্ডেলে দাবি সাংসদ নুসরত জাহানের
সন্দেশখালিতে মহিলারা আক্রান্ত। খবরের শিরোনামে রয়েছে সন্দেশখালি। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একাধিক অভিযোগ ওই অঞ্চলে। কিন্তু এলাকার সাংসদ নুসরত জাহান এখন কোথায়? তিনি কেন সন্দেশখালি নিয়ে কোনও কথা বলছেন না? সেখানে যাচ্ছেন না কেন? এই প্রশ্ন উঠছে বিভিন্ন সময়।
ভোটের সময় সন্দেশখালিতে প্রচারে গিয়েছিলেন নুসরত জাহান? কিন্তু তারপর থেকে আর তার খোঁজ পাওয়া যায়নি। সন্দেশখালিতে যাননি তিনি। এমনই অভিযোগ মানুষের কাছ থেকে উঠে আসছে। এর আগে নুসরত জাহান বক্তব্য রেখেছিলেন। এবার এক্স হ্যান্ডেলে একটি দীর্ঘ বক্তব্য রাখলেন সন্দেশখালি ইস্যুতে।

একজন মহিলা হিসেবে, একজন জনপ্রতিনিধি হিসেবে তিনি কাজ করেছেন তৃণমূল কংগ্রেসের কথায়। পার্টি নির্দেশ মেনে তিনি কাজ করেছেন। এমনই বক্তব্য রাখলেন সাংসদ নুসরত জাহান। প্রশ্ন উঠছে তাহলে কি দলের দিকে বল ঠেলে দিতে চাইছেন সাংসদ?
মাননীয় মুখ্যমন্ত্রী সন্দেশখালির উদ্দেশ্যে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। জনপ্রতিনিধি হিসেবে তিনি এলাকার সাধারণ মানুষের জন্য কাজ করেছেন। দলের নির্দেশেই ওই এলাকার মানুষদের জন্য পদক্ষেপ করা হয়েছে। আইনের ঊর্ধ্বে কেউ নয়। প্রত্যেকের আইন মেনে চলা উচিত। সাধারণ মানুষের প্রশাসনকে সমর্থন করা উচিত। এক্স হ্যান্ডেলে এই বার্তা দিয়েছেন নুসরত জাহান।
It is heart wrenching waking up to such allegations. As a woman, as a public representative I have always followed my parties guidelines and served the people. With the Sandeshkhali incident raging, Our Hon CM has already send Help.. and necessary steps are being taken for the… pic.twitter.com/KrqOeSvWU0
— Nussrat Jahan (@nusratchirps) February 25, 2024
রাজ্যের মানুষের সরকার ও প্রশাসনের উপর আস্থা থাকা দরকার। রাজনৈতিক বিরোধিতা চলছে। শান্তি স্থাপন করতে একত্র হতে হবে। সন্দেশখালিতে রাজনৈতিক দলাদলি বন্ধ হওয়া উচিত। সন্দেশখালিতে রাজনীতি বন্ধ করা হোক। এমনই বার্তা দিয়েছেন অভিনেত্রী সাংসদ নুসরত জাহান।
দীর্ঘদিন ধরে সন্দেশখালি নিয়ে রাজনৈতিক চর্চা চলছে। শেখ শাহজাহানদের বিরুদ্ধে অভিযোগ উঠে আসছে। মানুষ রাস্তায় নেমে পড়েছেন প্রতিবাদ দেখিয়ে। ১৪ফেব্রুয়ারি নুসরত জাহান ইনস্টাগ্রামে ছবি শেয়ার করছেন। কিন্তু সন্দেশখালি নিয়ে কোনও কথা বলছেন না। যাচ্ছেন না সেখানে। এমন অভিযোগ করা হয়েছে বিরোধীদের তরফে।
-
মোদীর আগমনের আগেই জনসমুদ্র ব্রিগেডে! মঞ্চ থেকে মমতাকে তোপ নিশীথ প্রামাণিকের, কী বললেন? -
তেল ইস্যুতে আমেরিকাকে তোপ ইরানের! 'ট্রাম্প এখন ভিক্ষা চাইছেন', ভারতের প্রসঙ্গ টেনে কটাক্ষ, বার্তা ইউরোপকেও -
এলপিজি নিয়ে অযথা আতঙ্ক ছড়ালেই কড়া ব্যবস্থা! 'কোভিডের মতোই কাটিয়ে উঠব এই দুঃসময়', বললেন প্রধানমন্ত্রী মোদী -
বড় পদক্ষেপ! ভারতের তৈরি বুলেট ট্রেন, কবে শুরু হবে টিকিট বুকিং? জানুন বিস্তারিত -
উত্তরবঙ্গে বজ্রসহ বৃষ্টির দাপট, দক্ষিণবঙ্গে আপাতত শুকনো আবহাওয়া, জেনে নিন আজকের আবহাওয়ার আপডেট -
প্রশ্নের বিনিময়ে ঘুষ মামলা, মহুয়া মৈত্রকে ঘিরে আইনি লড়াইয়ে দিল্লি হাই কোর্টের রায়ে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের -
গ্যাস সঙ্কটে বিপর্যস্ত জনজীবন, থমকে মাছ ধরার ট্রলার, সংসদ চত্বরে প্রতিবাদ তৃণমূলের -
ব্রিগেড থেকে বড় ঘোষণা! ১৮,৮৬০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস, কী বললেন মোদী? -
ব্রিগেডে মোদীর সভা ঘিরে ট্র্যাফিক নিয়ন্ত্রণ, শনিবার কলকাতার একাধিক রাস্তায় বিশেষ বিধিনিষেধ -
বসন্তে ঝড় বৃষ্টি, দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি, উত্তরবঙ্গেও সতর্কতা -
ব্রিগেডে মোদীর সভায় ১ লক্ষ কর্মীর জন্য বিশেষ খাবারের আয়োজন -
দোরগোড়ায় পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট! এই সময়ের মধ্যেই নির্ঘণ্ট প্রকাশের সম্ভাবনা, কয় দফায় ভোট? জানুন বিস্তারিত












Click it and Unblock the Notifications