ভোটে বিজেপির প্রচারে দেখা যায়নি, বর্তমানে তিনি কোন পক্ষে, নিজের অবস্থান স্পষ্ট করলেন দিব্যেন্দু অধিকারী

ভোটে বিজেপির প্রচারে দেখা যায়নি, বর্তমানে তিনি কোন পক্ষে, নিজের অবস্থান স্পষ্ট করলেন দিব্যেন্দু অধিকারী

পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল (trinamool congress) নেতৃত্ব দিব্যেন্দু অধিকারীর (dibyendu adhikari) বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুপারিশ পাঠিয়ে দিয়েছিল রাজ্য নেতৃত্বের কাছে। তার পরবর্তী সময়ে দিব্যেন্দু অধিকারীর নিরাপত্তা প্রত্যাহার করে নেয় রাজ্য সরকার। এদিন নিজের অবস্থান সম্পর্কে স্পষ্ট বার্তা দিলেন এখনও তৃণমূল না ছাড়া অধিকারী পরিবারের অপর সদস্য।

ভোটের আগেই শুভেন্দুকে মীরজাফর তকমা

ভোটের আগেই শুভেন্দুকে মীরজাফর তকমা

গত ডিসেম্বরে মেদিনীপুরে অমিত শাহের সভায় বিজেপিতে যোগ দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। তারপর থেকে তাঁকে ভোটের প্রচারে মীরজাফর তকমা দিয়েছিল তৃণমূল। নাম না করে ভোটের প্রচারে আক্রমণ করা হয়েছিল অধিকারী পরিবারের অন্য সদস্যদেরও। সেই ভোট পর্ব মিটেছে। তৃণমূল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেলেও, সেই শুভেন্দু অধিকারীর কাছেই পরাজিত হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

দায়িত্ব কমানো হয়েছিল অধিকারী পরিবারের সদস্যদের

দায়িত্ব কমানো হয়েছিল অধিকারী পরিবারের সদস্যদের

ভোটের প্রচারে দিব্যেন্দু অধিকারী সরাসরি বিজেপির হয়ে প্রচারে নামেননি। অন্যদিকে শিশির অধিকারী অমিত শাহের সভায় গেলেও মঞ্চে বিজেপি পতাকা হাতে তুলে নেননি। আর ভোটের পরে এখনও তৃণমূলের সাংসদ থাকা অধিকারী পরিবারের দুই সদস্যের বিরুদ্ধে তৃণমূলের তরফে সেরকম কোনও ব্যবস্থা নেওয়ার কথা শোনা যায়নি। তবে তাঁদেরকে দল কিংবা সরকারের তরফে যেসব পদ কিংবা দায়িত্ব দেওয়া হয়েছিল, সেগুলো থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

 রাজ্য সরকার নিরাপত্তা প্রত্যাহার করেছে

রাজ্য সরকার নিরাপত্তা প্রত্যাহার করেছে

গত সপ্তাহেই দিব্যেন্দু অধিকারীকে দেওয়া রাজ্য সরকারের নিরাপত্তা প্রত্যাহারের কথা সামনে এসেছে। যা নিয়ে যথেষ্টই ক্ষুব্ধ তিনি। রাজ্যে কেন নিরাপত্তা তুলে নিয়েছে, তার কারণ যেমন তিনি জানেন না, অন্যদিকে কেন্দ্র কেন তাঁকে নিরাপত্তা দিয়েছে, তাও তিনি জানেন না বলেই সংবাদ মাধ্যমকে জানিয়েছেন। নিজের অবস্থান সম্পর্কে তমলুকের সাংসদ জানিয়েছেন, তিনি এখনও তৃণমূলেই রয়েছেন। তিনি বিজেপিতে যাওয়ার কথা এখনও ভাবেননি।

 পরিবারের সদস্যকে অপমান মানেই তাঁরও অপমান

পরিবারের সদস্যকে অপমান মানেই তাঁরও অপমান

দিব্যেন্দু অধিকারী বলেছেন, তাঁর পরিবারের কোনও সদস্যকে যদি কেউ অপমান করেন, সেটা তাঁরও অপমান। ফলে তৃণমূলের তরফে যদি তাঁর পরিবারের কোনও সদস্যকে অপমান করা হয়, তা তিনি মেনে নেবেন না বলেই ইঙ্গিত করেছেন তমলুকের সাংসদ। এখন তাঁকে এবং তাঁর বাবা কাঁথির তৃণমূল সাংসদ বর্ষীয়ান শিশির অধিকারীকে নিয়ে রাজ্য তৃণমূল নেতৃত্ব কোন অবস্থান নেয় এখন সেটাই দেখার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+