মেয়ের দেহ আগলে পাঁচদিন বসে মা, রবিনসন স্ট্রিটের ছায়া এবার কামারহাটিতে

মেয়ের দেহ আগলে পাঁচদিন বসে মা, রবিনসন স্ট্রিটের ছায়া এবার কামারহাটিতে

রবিনসন স্ট্রিটের ছায়া এবার কামারহাটিতে। সেইসঙ্গে আতঙ্ক ছড়াল করোনা সংক্রমণেরও। বর্তমান করোনা পরিস্থতির মধ্যেই কামারহাটিতে পাঁচদিন ধরে মৃত মেয়েকে নিয়ে ঘরবন্দি রইলেন মা। মঙ্গলবার মেয়ের পচাগলা দেহ উদ্ধা র করা হয়। মায়ের এই কাণ্ড শুনে হতবাক এলাকার বাসিন্দারা। এই মৃত্যু আবার করোনা-আতঙ্কও বয়ে এনেছে এলাকায়।

মেয়ের দেহ আগলে পাঁচদিন বসে মা, রবিনসন স্ট্রিটের ছায়া এবার কামারহাটিতে

মৃত মেয়ের সঙ্গে পাঁচদিন জীবনযাপনের ঘটনা শুনে রাতচের ঘুম উড়েছে কামারহাটিবাসীর। এখন প্রশ্ন উঠেছে কীভাবে মৃত্যু হয়েছে মেয়ের। সে বিষয়ে স্পষ্ট উত্তর দিতে পারেননি মা। তাতেই সন্দেহ আরও ঘনীভূত হয়েছে। মঙ্গলবার সকালে কামারহাটির ২১ নম্বর ওয়ার্ডে জয় ভট্টাচার্যের বাড়ি থেকে উদ্ধার হয় মৃতদেহ।

বেশ কিছুদিন ধরে জয়াদেবী ও তাঁর মেয়েকে দেখতে পাচ্ছিলেন না এলাকার বাসিন্দারা। তারপর দুর্ঘন্ধ বের হতে থাকে তাঁর বাড়ি থেকে। ওইদিন প্রতিবেশীরা খোঁজ নিতে গিয়েই হতভম্ব হয়ে যান ঘটনার আকস্মিকতায়। জানা যায়, কয়েকদিন আগেই মৃত্যু হয়েছে পারমিতার। সেই দেহ আগলে বসেছিলেন মা জয়া।

এরপর খবর দেওয়া হয় থানায়। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদদন্তে পাঠিয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে দিন পাঁচেক আগে পারমিতার মৃত্যু হয়েছে। দাবি উঠেছে, মৃতদেহের করোনা পরীক্ষার। কীভাবে তিনি মারা গিয়েছেন, তা স্পষ্ট হয়নি। দিন দশেক আগে শেষ তাঁকে দেকা গিয়েছিল বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+