দৈনিক করোনা সংক্রমণে ৩৬০০-র গণ্ডি পেরিয়ে গেল রাজ্য! বাড়ল সক্রিয় আক্রান্ত, কমল সুস্থতার হার

শুক্রবার ৩৫৭৩, শনিবার ৩৫৯১, রবিবার ৩৬১২। রাজ্যে (West bengal) প্রতিদিনই বাড়ছে করোনা(Coronavirus) আক্রান্তের সংখ্যা। এদিন মৃত্যু হয়েছে ৫৯ জনের। হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৩, ১১০ জন। এদিন শুক্র

শুক্রবার ৩৫৭৩, শনিবার ৩৫৯১, রবিবার ৩৬১২। রাজ্যে (West bengal) প্রতিদিনই বাড়ছে করোনা(Coronavirus) আক্রান্তের সংখ্যা। এদিন মৃত্যু হয়েছে ৫৯ জনের। হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৩, ১১০ জন। এদিন শুক্রবারের থেকে রাজ্যে সুস্থতার হার কমেছে। শনিবার যেখানে সুস্থতার হার ছিল ৮৭. ৮৬%, সেখানে রবিবার সুস্থতার হার ৮৭.৮৪%।

সর্বমোট আক্রান্তের সংখ্যা ২, ৯৪,৮০৬

সর্বমোট আক্রান্তের সংখ্যা ২, ৯৪,৮০৬

রবিবারের হেলথ বুলেটিনে বলা হয়েছে, রাজ্যে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩,৬১২ জন। ফলে সর্বমোট আক্রান্তের সংখ্যা ২, ৯৪,৮০৬ জন। সক্রিয় আক্রান্তের সংখ্যা ৩০,২৩৬ জন। এখনও পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন ২,৫৮, ৯৪৮ জন। গত ২৪ ঘন্টায় ৩,১১০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন। এর মধ্যে সব থেকে বেশি মুক্তি ঘটেছে উত্তর ২৪ পরগনা(৬৯৪)। এরপরেই রয়েছে কলকাতা(৬০৯) এবং তারপরেই রয়েছে দক্ষিণ ২৪ পরগনা ( ১৮৫)।

সংক্রমণে শীর্ষে উত্তর ২৪ পরগনা, তারপর কলকাতা

সংক্রমণে শীর্ষে উত্তর ২৪ পরগনা, তারপর কলকাতা

এদিন সবচেয়ে বেশি করোনায় আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছে উত্তর ২৪ পরগনায়। এরপরেই রয়েছে কলকাতা। এদিন কলকাতায় ৭৫৭ জন আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘন্টায় আলিপুরদুয়ারে ৬৫, কোচবিহারে ৯৭, দার্জিলিং ৮৭, কালিম্পং ১৯, জলপাইগুড়িতে ৭০, উত্তর দিনাজপুরে ২১, দক্ষিণ দিনাজপুরে ৩২, মালদহে ১২৫, মুর্শিদাবাদে ৯৫, নদিয়া ১৩৪, বীরভূম ৬৫, পুরুলিয়া ৮৩, বাঁকুড়ায় ৬৪, ঝাড়গ্রাম ৪৪, পশ্চিম মেদিনীপুরে ১১০, পূর্ব মেদিনীপুরে ১১৭, পূর্ব বর্ধমানে ৭৮, পশ্চিম বর্ধমানে ১১৮, হাওড়া ২৮২, হুগলিতে ১৭২, উত্তর ২৪ পরগনায় ৭৭৪, দক্ষিণ ২৪ পরগনায় ২০৩ জন আক্রান্ত হয়েছেন।

কমেছে সুস্থতার হার

কমেছে সুস্থতার হার

অন্যদিনের তুলনায় রবিবার কমেছে সুস্থতার হার। শনিবারবার সুস্থতার হার ছিল ৮৭. ৮৬%। রবিবার সুস্থতার হার কমে দাঁড়িয়েছে ৮৭.৮৪%। এদিন স্বাস্থ্য মন্ত্রকের ওয়েবসাইটে জানানো হয়েছে সারা দেশে সুস্থতার হার ৮৭.১৭ % । গত কয়েকদিন ধরে সারা দেশে মৃত্যুর হার রয়েছে ১.৫৪%-এ।

মৃত্যু হয়েছে ৫৯ জনের

মৃত্যু হয়েছে ৫৯ জনের

গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে ৫৯ জনের। শনিবার মৃত্যু হয়েছিল ৬২ জনের। মৃতের সংখ্যাটা গিয়ে দাঁড়িয়েছে ৫৬২২-তে।

কলকাতায় মৃত্যু ১৮৭৭ জনের

কলকাতায় মৃত্যু ১৮৭৭ জনের

এদিন যে ৫৯ জনের মৃত্যু হয়েছে রাজ্য জুড়ে, তাঁদের মধ্যে ১৬ জন কলকাতার। এখনও পর্যন্ত কলকাতায় করোনায় মৃত্যু হয়েছে ১৮৭৭ জনের। মৃত্যুর সংখ্যার নিরিখে কলকাতার পরেই রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে মৃত্যু হয়েছে ১২৬৫ জনের। এদিন সেখানে ১৮ জনের মৃত্যু হয়েছে। এরপরেই রয়েছে হাওড়া, সেখানে ৬২৭ জনের মৃত্যু হয়েছে। তারপর রয়েছে দক্ষিণ ২৪ পরগনা। সেখানে ৩৭০ জনের মৃত্যু হয়েছে। এদিন হাওড়া ও দক্ষিণ ২৪ পরগনায় যথাক্রমে ৬ ও ৪ জনের মৃত্যু হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+