বাড়ল আক্রান্তের সংখ্যা, কমল করোনা 'শূন্য' জেলা, একনজরে রাজ্যের পরিস্থিতি

বুধবার রাজ্যে (west bengal) করোনা (coronavirus) আক্রান্তের সংখ্যা ২৪১। মঙ্গলবার যা ছিল ১৮৮। এদিন স্বাস্থ্য দফতরের বুলেটিনে বলা হয়েছে, মৃত্যু হয়েছে ২ জনের। এদিন সুস্থ হয়েছেন ২৫৬ জন। সুস্থতার হার সামান্য বেড়েছ।

বুধবার রাজ্যে (west bengal) করোনা (coronavirus) আক্রান্তের সংখ্যা ২৪১। মঙ্গলবার যা ছিল ১৮৮। এদিন স্বাস্থ্য দফতরের বুলেটিনে বলা হয়েছে, মৃত্যু হয়েছে ২ জনের। এদিন সুস্থ হয়েছেন ২৫৬ জন। সুস্থতার হার সামান্য বেড়েছ। মঙ্গলবার যেখানে সুস্থতার হার ছিল ৯৭. ৬৭ %, সেখানে বুধবার সুস্থতার হারও ৯৭. ৬৮% ।

সর্বমোট আক্রান্তের সংখ্যা ৫, ৭৭, ২৬৭

সর্বমোট আক্রান্তের সংখ্যা ৫, ৭৭, ২৬৭

বুধবার হেলথ বুলেটিনে বলা হয়েছে, রাজ্যে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২৪১ জন। ফলে সর্বমোট আক্রান্তের সংখ্যা ৫, ৭৭, ২৬৭ জন। সক্রিয় আক্রান্তের সংখ্যা ৩,১২৭ জন। এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন ৫, ৬৩, ৮৫৭ জন। গত ২৪ ঘন্টায় ২৫৬ জন সুস্থ হয়েছেন। এর মধ্যে সব থেকে বেশি মুক্তি ঘটেছে কলকাতায় (৭৬)। তারপরেই রয়েছে উত্তর ২৪ পরগনা (৬০)। এরপরেই রয়েছে পশ্চিম বর্ধমান এবং দক্ষিণ ২৪ পরগনা (১৭) ।

সংক্রমণে শীর্ষে কলকাতা, তারপর উত্তর ২৪ পরগনা

সংক্রমণে শীর্ষে কলকাতা, তারপর উত্তর ২৪ পরগনা

(ব্রাকেটে আগের দিনের আক্রান্তের সংখ্যা)
এদিন সবচেয়ে বেশি করোনায় আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছে কলকাতায়। তারপর রয়েছে উত্তর ২৪ পরগনা। এদিন কলকাতায় ৮০ (৫৯) জন আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘন্টায় আলিপুরদুয়ারে ০ , কোচবিহারে ১ (৫) , দার্জিলিং ৩ (২), কালিম্পং ০ , জলপাইগুড়ি ২ (১), উত্তর দিনাজপুরে ৩ (৪), দক্ষিণ দিনাজপুরে ১, মালদহ ২ (১), মুর্শিদাবাদে ৩ (০), নদিয়া ১ (৬), বীরভূম ১ (২), পুরুলিয়া ৮ (১), বাঁকুড়ায় ৩ (৩), ঝাড়গ্রাম ২ (২), পশ্চিম মেদিনীপুরে ১ ( ৩), পূর্ব মেদিনীপুর ৪ (৩), পূর্ব বর্ধমান ২ (২), পশ্চিম বর্ধমান ১০ (৩), হাওড়া ২৯ ( ১৬), হুগলিতে ১০ (১১), উত্তর ২৪ পরগনায় ৬৪ (৫০), দক্ষিণ ২৪ পরগনায় ১১ ( ৭) জন আক্রান্ত হয়েছেন।

সুস্থতার হার সামান্য বেড়েছে

সুস্থতার হার সামান্য বেড়েছে

মঙ্গলবারের থেকে বুধবার সুস্থতার হার সামান্য বেড়েছে। মঙ্গলবার সুস্থতার হার ছিল ৯৭. ৬৭ % । বুধবার তা বেড়ে হয়েছে ৯৭. ৬৮%। এদিন স্বাস্থ্য মন্ত্রকের ওয়েবসাইটে জানানো হয়েছে সারা দেশে সুস্থতার হার বেড়ে হয়েছে ৯৬. ৯৬ % । সারা দেশে মৃত্যুর হার রয়েছে ১.৪০%-এ।

মৃত্যু হয়েছে ২ জনের

মৃত্যু হয়েছে ২ জনের

গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে ২ জনের। বৃহস্পতিবার ১, শুক্রবার ২, শনিবার ২, রবিবার ১, সোমবার ২, মঙ্গলবার ১ জনের মৃত্যু হয়েছিল। মৃতের সংখ্যাটা গিয়ে দাঁড়িয়েছে ১০,২৮৩-তে।

কলকাতায় মৃত্যু হয়েছে ৩,১০৫ জনের

কলকাতায় মৃত্যু হয়েছে ৩,১০৫ জনের

এদিন যে ২ জনের মৃত্যু হয়েছে রাজ্য জুড়ে, দুজনেই কলকাতার। এখনও পর্যন্ত কলকাতায় করোনায় মৃত্যু হয়েছে ৩১০৫ জনের। মৃত্যুর সংখ্যার নিরিখে কলকাতার পরেই রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে মৃত্যু হয়েছে ২৫১৪ জনের।

স্যাম্পেল পরীক্ষা

স্যাম্পেল পরীক্ষা

এদিন সারা রাজ্যে ১৮, ২৭২ টি স্যাম্পেল পরীক্ষা করা হয়েছে। মঙ্গলবার পরীক্ষা করা হয়েছিল ১৭, ২৩৮ টি স্যাম্পেল। সোমবার ১৪, ৪১২ টি স্যাম্পেল পরীক্ষা করা হয়েছিল। এখনও পর্যন্ত রাজ্যে স্যাম্পেল পরীক্ষা হয়েছে ৮৭, ৪৮, ৭৭৫ টি। প্রতি ১০০ টি পরীক্ষায় আক্রান্ত চিহ্নিত হয়েছে ৬.৬০ %।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+