পূর্বস্থলীতে নদীর ঘাটে গোপন ‘চেম্বারে’-এ উদ্ধার আরও ১৫টি নরকঙ্কাল
ফের নরকঙ্কালের হদিশ মিলল বর্ধমানের পূর্বস্থলীতে। এই ঘটনায় আরও চারজনকে গ্রেফতার করার পর মিলল নদিয়ার নাকাশিপাড়ায় কঙ্কাল চোরা কারবারের সূত্রও।
বর্ধমান, ২২ মার্চ : ফের নরকঙ্কালের হদিশ মিলল বর্ধমানের পূর্বস্থলীতে। এই ঘটনায় আরও চারজনকে গ্রেফতার করার পর মিলল নদিয়ার নাকাশিপাড়ায় কঙ্কাল চোরা কারবারের সূত্রও। পুলিশ তল্লাশি চালিয়ে পূর্বস্থলী সংলগ্ন ভাগীরথীর ঘাট থেকে উদ্ধার করেছে আরও ১৫টি নরকঙ্কাল। এর আগে পূর্বস্থলীর কঙ্কাল চোরা কারবারের দুই পান্ডা তাপস ও মনোজ দাসের বাড়ি থেকে উদ্ধার করা হয়েছিল ১৮টি নরকঙ্কাল।
মনোজ ও তাপসের পরিবারের তিনজন ও তাদের এক কাজের লোককে গ্রেফতার করা হয়েছিল। নকুল চৌধুরী নামে ওই কাজের লোককে জিজ্ঞাসাবাদ করেই পূর্বস্থলীর নদীর ঘাটে কঙ্কাল ঘাঁটির খবর পায় পুলিশ। জালে ধরা পড়ে আরও চারজন। তাদের কাছ থেকে নাকাশিপাড়ার যোগ পেয়েছেন তদন্তকারীরা। এবার নাকাশিপাড়াতেও তল্লাশি চালানো হবে নদিয়া পুলিশের সাহায্য নিয়ে।

পূর্বস্থলীর কঙ্কালকাণ্ডের তদন্তে নেমে আন্তর্জাতিক চক্রের সন্ধান পায় পুলিশ। তদন্তকারীরা জানতে পারেন, বিভিন্ন হাসপাতালের মর্গ থেকে মৃতদেহ সংগ্রহ করে কঙ্কালে পরিণত করা হত পূর্বস্থলীতে। মনোজ দাস ও তাপস দাস নামে দুই ভাই নিজের বাড়িতেই মাটির নিচে গোপন 'চেম্বার' করে কঙ্কাল প্রসেসিং-এর কাজ চালাত। তারপর সেই নরকঙ্কাল পাচার হয়ে যেত বিভিন্ন রাজ্য, এমনকী বাংলাদেশেও।
এই ঘটনায় এখনও মনোজ ও তাপসকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। গোপন সূত্রে খূর পেয়ে তল্লাশি করতে যাওয়ার আগেই বেপাত্তা হয়ে যায় তারা। এই কঙ্কাল চোরাচআলানের ব্যবসায় কাজে লাগানো নকুল চৌধুরীকে গ্রেফতার করতে সমর্থ হয় পুলিশ। এই চক্র যে বাংলায় সক্রিয় হয়ে উঠেছে, সেই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে তদন্তকারীদের হাতে।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications