সামনেই ভোট! মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ বাড়াল রাজ্য সরকার

সামনেই ভোট! মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ বাড়াল রাজ্য সরকার

রাজ্যে একুশের বিধানসভা নির্বাচনের আগে এবার মিড ডে মিলের জন্য যে পরিমাণ খাদ্য আগে বরাদ্দ ছিল সেই খাবার এবার বাড়ানোর সিদ্ধান্ত নিল রাজ্য সরকার।

সামনেই ভোট! মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ বাড়াল রাজ্য সরকার

রাজ্য স্কুল শিক্ষা দফতরের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে। সেখানেই প্রত্যেক ছাত্রছাত্রীর মাথা পিছু বরাদ্দ খাবার বাড়ানোর কথা উল্লেখ করে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এখন থেকে প্রতি মাসে মিড ডে মিলে ডাল, সোয়াবিন ও চিনিও দেওয়া হবে। এই অতিরিক্ত খাবারগুলি আগামী মার্চ ও এপ্রিল মাসে দেওয়া হবে। বর্তমান কোভিড পরিস্থিতির মধ্যেও যাতে শিশুদের পুষ্টির যাতে অভাব না হয় তা নিশ্চিত করতে মিড ডে মিলের খাবার হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করেছিল রাজ্য সরকার। লকডাউনের মধ্যে শিশুদের অভিভাবকরা স্কুলে গিয়ে প্রতি মাসে মিড ডে মিল সংগ্রহ করছিলেন। তবে রাজনৈতিক মহলের মতে, আসন্ন নির্বাচনের মাথায় রেখেই স্বাস্থসাথী, দুয়ারে সরকারের মতোই মিড ডে মিল আরও একটা মাস্টারস্ট্রোক শাসক দলের।

প্রসঙ্গত, প্রত্যেক মাসে মিড ডে মিল প্রাপক শিশুদের পরিবারের হাতে তুলে দেওয়া হচ্ছিল ২ কেজি চাল, ১ কেজি ছোলা, ১ কেজি আলু ও ১০ টাকার একটি সাবান। এদিনের বিজ্ঞপ্তির মাধ্যমে বলা হয়েছে, প্রতি মাসে অতিরিক্ত ২৫০ গ্রাম ডাল, ২০০ গ্রাম সোয়াবিন ও ৫০০ গ্রাম চিনিও দেওয়া হবে। তবে এই সুবিধা কেবলমাত্র মার্চ ও এপ্রিল মাসেই পাওয়া যাবে।

মিড-ডে মিল বাড়ানোর পাশাপাশি আগেই মিড ডে মিল কর্মীদের জন্য বড় ঘোষণাও করেছে রাজ্য স্কুল শিক্ষা দফতর। বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, কারও ভাতা বন্ধ হবে না। বরং আগে মিড-ডে-মিল কর্মীদের ১০ মাসের ভাতা দেওয়া হত। তা বাড়িয়ে এবার ১২ মাস ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+