'বিশ্বাসঘাতক'কে ভোট নয়, কংগ্রেসের ইস্যু কেড়ে সবং-এ মাত দিলীপের, দেখুন ভিডিও
যিনি সিপিএমের বিরুদ্ধে লড়াই করে জিতেছিলেন, তিনি সিপিএমের সঙ্গে হাত মেলালেন। তৃণমূলের বিরুদ্ধে লড়াই করে জিতে চলে গেলেন তৃণমূলে। তাঁকে কেউ বিশ্বাস করে না। মানস ভুঁইয়াকে নিয়ে এমনটাই অভিযোগ বিজেপির
যিনি সিপিএমের বিরুদ্ধে লড়াই করে জিতেছিলেন, তিনি সিপিএমের সঙ্গে হাত মেলালেন। তৃণমূলের বিরুদ্ধে লড়াই করে জিতে চলে গেলেন তৃণমূলে। তাঁকে কেউ বিশ্বাস করে না। মানস ভুঁইয়াকে নিয়ে এমনটাই অভিযোগ বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের।

সারা দেশ যেমন কংগ্রেস মুক্ত হয়েছে, তেমনই সবংয়ের মানুষও সবংকে কংগ্রেস মুক্ত করবেন। আর সিপিএম চলছে সেলাইন দিয়ে। এমনটাই বললেন দিলীপ ঘোষ।
গতবার টিএমসিকে হারানোর জন্য এখানকার মানুষ ভোট দিয়েছিলেন, আর তিনিই সবং-এর মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলেন। মানস ভুঁইয়াকে খুনি বলেও অভিযুক্ত করেন দিলীপ ঘোষ। আর সেই থেকে বাঁচতেই দিদিমনির দলে গিয়েছেন বলে কটাক্ষ করেছেন দিলীপ ঘোষ।
তাঁকে খুনের মামলায় অভিযুক্ত করার চেষ্টা করা হলেও, বুক চিতিয়ে লড়াই করেছেন বলে জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি। তাঁরা খুনের নয়, আদর্শের রাজনীতি করেন বলে দাবি করেছেন দিলীপ ঘোষ। তিনি বলেন বিশ্বাসঘাতকদের বিশ্বাস নয়, মানুষ পরিবর্তন চাইছে।
১৮ ডিসেম্বর নির্বাচনের ফল বেরনোর পর সারা দেশ থেকে কংগ্রেস উঠে যাবে বলে দাবি করেছেন দিলীপ ঘোষ। যে সব কংগ্রেসিরা দেশকে ভাল বাসেন দেশের মানুষকে ভাল বাসেন তাঁরা বিজেপিতে আসুন বলেও, স্থানীয় কংগ্রেসিদের আহ্বান জানান দিলীপ ঘোষ।
তৃণমূলের সন্ত্রাসের বিরুদ্ধে রাজ্যে একমাত্রা বিজেপিই লড়াই করছে বলে দাবি করেছেন দিলীপ ঘোষ। সবং-এর মানুষ এবার তাঁদের পরিবর্তনের ডাকে সাড়া দেবেন বলে আশা প্রকাশ করেছেন দিলীপ ঘোষ।












Click it and Unblock the Notifications