মনোনয়ন জমা দিয়ে প্রতিপক্ষ দিলীপ ঘোষকে আক্রমণ মানস ভুঁইয়ার
'কেউ যদি দিবা স্বপ্ন দেখতে চান দেখুন। কিন্তু সে স্বপ্ন পূরণ হবে না।' নাম না করে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষকে এভাবেই আক্রমণ শানিয়েছেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী মানস ভুঁইয়া।
'কেউ যদি দিবা স্বপ্ন দেখতে চান দেখুন। কিন্তু সে স্বপ্ন পূরণ হবে না।' নাম না করে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষকে এভাবেই আক্রমণ শানিয়েছেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী মানস ভুঁইয়া। সোমবার মনোনয়ন জমা দেওয়ার পর, বিজেপির রাজ্য সভাপতির উদ্দেশে মানস ভুঁইয়া কটাক্ষ, কেউ যদি বক বক করার জন্য কথা বলেন, তবে তিনি শুধু তাঁর করুণা পেতে পারেন।

উল্লেখ্য, শনিবার মেদিনীপুর কেন্দ্রে জন্য মনোনয়ন জমা দিয়ে, ভোটে জিতে গেছেন বলে ঘোষণা করেছিলেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। প্রিয় রং বাসন্তী রংয়ের পাঞ্জাবী পড়ে, সোমবার মেদিনীপুরের জেলা শাসক পি মোহন গান্ধীর কাছে নিজের মনোনয়ন পত্র জমা দেওয়ার পর, বিজেপির রাজ্য সভাপতিকে জবাব দেন মানস ভুঁইয়া। জানান, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের ৪২ টি আসনেই জেতার কথা বলেছেন। তাই মেদিনীপুর কেন্দ্র জিতে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমোকে তা উপহার হিসেবে দিতে চান বলে জানিয়েছেন মানস ভুঁইয়া।
মেদিনীপুরের সবং থেকে সাত বার ভোটে জিতে বিধায়ক হন মানস ভুঁইয়া। ২০১৬ সালে বিধায়ক হওয়ার পর তিনি কংগ্রেস ছেড়ে তৃণমূলে যান এবং রাজ্যসভার সাংসদ হন। ২০১৪ সালের লোকসভা নির্বাচনে ঘাটাল কেন্দ্র থেকে কংগ্রেসের হয়ে লড়াই করেছিলেন মানস ভুঁইয়া। তাই এবার জয়ের ব্যাপারে একাশো শতাংশ আশাবাদী মানস ভুঁইয়ার বক্তব্য, ফুটবল তাঁর প্রিয় খেলা। ভোটের লড়াইতেও তিনি গোল করে জিততে চান বলে জানিয়েছেন মেদিনীপুর তৃণমূল কংগ্রেস প্রার্থী। সোমবার মনোনয়ন পত্র জমা দেওয়ার পর মেদিনীপুরে একটি রোড শোও করেন মানস ভুঁইয়া।
-
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে











Click it and Unblock the Notifications