উত্তর ২৪ পরগনায় ব্যবসায়ীকে গুলি করে কুপিয়ে খুন, চাঞ্চল্য এলাকায়
উত্তর ২৪ পরগনায় বারাসতের অদূরে শাসন এলাকায় এক ব্যবসায়ীকে গুলি করে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। শাসনে টাকি রোডের উপরে এই ঘটনা ঘটেছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
বারাসত, ১৩ ডিসেম্বর : উত্তর ২৪ পরগনায় বারাসতের অদূরে শাসন এলাকায় এক ব্যবসায়ীকে গুলি করে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। শাসনে টাকি রোডের উপরে এই ঘটনা ঘটেছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
স্থানীয় সূত্রে খবর, ব্যবসার কাজে বেরিয়েছিলেন স্থানীয় ব্যবসায়ী জাহাঙ্গীর আলম। তাঁর কাছে বেশ কয়েক লক্ষ টাকা ছিল। তাঁর সঙ্গে এক যুবকও ছিলেন বলে জানা গিয়েছে।

প্রত্যক্ষদর্শীদের মতে, সোমবার রাতে ঘটনাটি ঘটে। জাহাঙ্গীর ও সঙ্গের যুবক টাকী রোডে যখন গাড়িতে উঠতে যাবেন তখন বাইকে চেপে তিনজন দুষ্কৃতী এসে পরপর গুলি ছুড়তে শুরু করে। সঙ্গে থাকা যুবক কোনওক্রমে পালিয়ে গেলেও জাহাঙ্গীরের মৃত্যু নিশ্চিত করতে তাঁকে গুলি করার পরে রাস্তায় ফেলে কোপানো হয়।
এরপর দুষ্কৃতীরা পালিয়ে গেলে পুলিশ ঘটনাস্থলে আসে। যদিও এখনও কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। দোষীদের গ্রেফতারের দাবিতে এদিন মঙ্গলবার সকালে টাকী রোড আটকে কিছুক্ষণ বিক্ষোভও দেখান স্থানীয় বাসিন্দারা। পরে পুলিশ গিয়ে স্থানীয়দের আশ্বস্ত করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।












Click it and Unblock the Notifications