চলন্ত ট্রেন থেকে নদীতে পড়ে গার্ডের রহস্যমৃত্যু

চলন্ত ট্রেন থেকে নদীতে পড়ে গার্ডের রহস্যমৃত্যু

চলন্ত ট্রেন থেকে নদীতে পড়ে গার্ডের রহস্যমৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মৃত্যু নিয়েও দানা বাঁধছে রহস্য।

রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার সকাল সাড়ে ৬টা নাগাদ স্থানীয় কিছু বাসিন্দা যারা নদীর ধারে ছিলেন তাঁরা চলন্ত ট্রেন থেকে নদীর বুকে জলের মধ্যে কিছু পড়ে যাওয়ার শব্দ শুনতে পান। কিছুদূর গিয়ে ওই ট্রেনটিও থেমে যায়। ট্রেন থেকে নেমে বেশ কিছু লোক এগিয়ে এসে সেতু থেকে কিছু খোঁজার চেষ্টা করছিলেন। সেই সময় স্থানীয় বাসিন্দারা এগিয়ে এসে তাঁদের ওই বিষয়ে জিজ্ঞাসা করেন। তাতে বোঝা যায় ওই ব্যক্তিরা ট্রেনেরই যাত্রী ও রেলকর্মী।

চলন্ত ট্রেন থেকে নদীতে পড়ে গার্ডের রহস্যমৃত্যু

ট্রেনটি স্টাফ স্পেশাল ট্রেন। সেটি বর্ধমান থেকে রামপুরহাট যাচ্ছিল। কিন্তু ওই যাত্রীরাই লক্ষ্য করেন ট্রেন থেকে কেউ পড়ে গিয়েছে নদীতে। তার জেরেই তাঁরা চেন টেনে ট্রেন থামান। একই সঙ্গে লক্ষ্য করেন ট্রেন গার্ড দেবীপ্রসাদ গঙ্গোপাধ্যায় তাঁর নির্দিষ্ট কেবিনে নেই। পরে রেল পুলিশের উপস্থিতিতে সকাল ৮টা নাগাদ স্থানীয় বাসিন্দারাই নদী থেকে দেবীপ্রসাদবাবুর দেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থলে যান রেলের উচ্চ পদস্থ কর্মকর্তারাও। কিভাবে এই ঘটনা ঘটল তা নিয়ে তিনটি পর্যায়ে শুরু হয়েছে।

তবে চলন্ত ট্রেন থেকে নদীর জলে ওই ট্রেনটির গার্ড কীভাবে তিনি পড়লেন তা নিয়েই দানা বাঁধছে রহস্য। তিনি ঝাঁপ দিয়েছেন নাকি কেউ তাঁকে ঠেলে ফেলে দিয়েছে নাকি নিছকই দুর্ঘটনা তাও পরিস্কার নয় কারও কাছে। তবে দুর্ঘটনার প্রশ্ন থাকলে সঙ্গে সঙ্গে ওই গার্ডের মৃত্যু ঘটতো না। কারন তিনি পড়েছিলেন জলে। আর সেখানে জল খুব বেশি গভীরও ছিল না। তাই মৃত্যু নিয়ে উঠছে প্রশ্ন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+