মমতা-মোদী বৈঠক ২০২১ ভোটের রাজনৈতিক চাপান-উতোরের মধ্যে! আলোচনার মূল বিষয় কী

মমতা-মোদী বৈঠকে আসন্ন ২০২১ রাজনৈতিক চাপানোতরের মধ্যে! মুখ্যমন্ত্রী-প্রধানমন্ত্রীর আলোচনার মূল বিষয় কী

গোটা দেশের রাজনৈতিক ফোকাস ক্রমেই বাংলার দিকে জোড়ালো হচ্ছে। বাংলা বিধানসভা ২০২১ এর লড়াই শুধু ভোট অঙ্ক বা রাজনৈতিক সমীকরণের বিষয় নয়, এই ভোটে দুই রাজনৈতিক চরিত্রের 'ইগো'র দ্বন্দ্বও দেখার অপেক্ষায় সব মহল। এমন এক পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক আসন্ন।

মোদী মমতা বৈঠক

মোদী মমতা বৈঠক

আসন্ন মঙ্গলবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানা গিয়েছে, এই বৈঠক ভার্চুয়াল পর্যায়ে হবে। ফলে দিল্লি যাচ্ছেন না মমতা। নবান্না থেকে এই বৈঠকে যোগ দিচ্ছের রাজ্যের মুখ্যমন্ত্রী।

 প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী বৈঠকের প্রসঙ্গ

প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী বৈঠকের প্রসঙ্গ

জানা গিয়েছে, প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর ওই বৈঠকের মূল আলোচনার বিষয় হল করোনা ভ্যাকসিন। করোনা সংক্রান্ত বিষয় নিয়েই রাজ্য ও কেন্দ্রের বৈঠক হবে বলে খবর। এই বৈঠকের জন্য মুখ্যমন্ত্রীর বাঁকুড়া সফরে কিছুটা পরিবর্তন হতে পারে। যে বাঁকুড়া থেকে ২৫ তারিখ ভোট প্রচারের রণদামামা বাজাতে চলেছে তৃণমূল।

 বাঁকুড়ায় মমতার সফর

বাঁকুড়ায় মমতার সফর

এদিকে, বাঁকুড়া নিয়ে পারদ চড়াতে চলেছে তৃণমূল। সেখানে এই সপ্তাহে মমতার প্রশাসনিক বৈঠক হওয়ার কথা। তার আগে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা। সব মিলিয়ে , বাঁকুড়ার এই গুরুত্বপূর্ণ সফর ও মোদীর সঙ্গে মমতার বৈঠক ঘিরে পারদ চড়ছে রাজ্যে।

 কেন্দ্র রাজ্য সংঘাত ও মোদী মমতা

কেন্দ্র রাজ্য সংঘাত ও মোদী মমতা

এর আগে বহু ইস্যুতে কেন্দ্র ও রাজ্যের মধ্যে সংঘাতের পারদ চড়তে দেখা গিয়েছে। আমফান থেকে করোনা পরিস্থিতি, রাজ্যকে কেন্দ্রের আর্থিক মদত থেকে আয়ুষ ইস্যুতে বহুবার কেন্দ্র রাজ্য তোপ পাল্টা তোপের রাজনীতি হয়েছে। এবার করোনা ভ্যাকসিন নিয়ে দুই পক্ষের আলোচনায় কী উঠে আসে দেখতে মরিয়া ওয়াকিবহাল মহল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+